Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলজাপানি বোমাও পারেনি টলাতে, নাট-বোল্ট ছাড়াই কীভাবে অক্ষত হাওড়া ব্রিজ?

জাপানি বোমাও পারেনি টলাতে, নাট-বোল্ট ছাড়াই কীভাবে অক্ষত হাওড়া ব্রিজ?

Untold Howrah Bridge History That Will Shock You: ইঞ্জিনিয়ারিং-প্রকৌশল যে কী জিনিস, তা হাওড়া ব্রিজকে দেখলেই বোঝা যায়। একসময় জাপানের বোমা হামলাও হাওড়ার এই সেতুকে তার জায়গা থেকে সড়াতে পারেনি। অথচ নাট-বোল্ট ছাড়াই তৈরি এই সেতু। কীভাবে সম্ভব? এই প্রশ্নটাই অবাক করে, উত্তর তো দূরের কথা। কিন্তু আজ আমরা আপনাদের জন্য উত্তর হাজির করেছি। হাওড়া ব্রিজের সম্পর্কে এ তথ্য অবাক করবে পাঠকদের।

হাওড়া ব্রিজ সম্পর্কে কঠিন সত্য । Untold Howrah Bridge History That Will Shock You

ভারতের হাওড়া ব্রিজকে প্রকৌশলের এক বিস্ময় হিসেবে মনে করা হয়। কলকাতার হুগলি নদীর উপর নির্মিত এই ব্রিজ সম্পূর্ণভাবেই নাট অ্যান্ড বোল্ট ছাড়াই তৈরি করা হয়েছিল বলে জানা যায়। আসলে এই ব্রিজ তৈরির ক্ষেত্রে স্টিলের প্লেটগুলিকে একত্রে সংযুক্ত করা হয়েছে। সারা বিশ্ব আজও হাওড়া ব্রিজের ডিজাইন, কাঠামো দেখে হতবাক হয়। 

  1. প্রতিদিন হাওড়া ব্রিজের উপর দিয়ে ১,০০,০০০ এরও বেশি যানবাহন চলাচল করে। 
  2. হুগলি নদীর উপর অবস্থিত এই ইস্পাতের সেতু প্রায় ৭০৫ মিটার লম্বা। 
  3. হাওড়া ব্রিজের ছবি ভারতীয় ডাকটিকিটেও জায়গা পেয়েছে। 
  4. হাওড়া ব্রিজ তথা ‘রবীন্দ্র সেতু’ ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়। 

জাপানের ভারত আক্রমণের সাক্ষী হাওড়া ব্রিজ

১৯৪২-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপান আক্রমণ করে ভারত। সে দেশের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল হাওড়া ব্রিজই। সে সময় দাঁড়িয়ে কলকাতা সারা বিশ্বের নয়নমণি। তাই কলকাতাকে দমাতে, এই ব্রিজের দিকে ধেয়ে আসে বোমা। কিন্তু কোনও ক্ষতি করতে পারেনি। জানেন তো, ১৯৪৩ সালে হাওড়া ব্রিজের কাজ শেষ হলেও কোনোদিন ব্রিজটিকে অফিশিয়ালি উদ্বোধন করা হয়নি। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular