Discover which is the Busiest Airport in India & Why: বিশ্বজুড়ে মানুষ, পণ্য এবং সংস্কৃতির আদানপ্রদানে সর্বাগ্রে এয়ারপোর্ট। অর্থনৈতিক, পর্যটন, বাণিজ্য এবং বিশ্বব্যাপী কমিউনিকেশন খাতে এই বিশেষ ট্রান্সপোর্ট হাবের জুড়ি মেলা ভার। দেশীয় টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন মহাদেশে উড়ান দেওয়া, পৃথিবীর কোণায় কোণায় পৃথিবীকে পরিচয় করিয়ে দেয় এই বিমানবন্দরই। এদের মধ্যেই আবার থাকে সবচেয়ে জনপ্রিয় বিমানবন্দর। যাত্রীদের আনাগোনায় যে স্থান কখনও ঝিমিয়ে পড়ে না। আজ জেনে নেব তারই নাম।
ভারতের ব্যস্ততম বিমানবন্দরের নাম কী?
ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর, নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (DEL)! সারা বছর ধরে সর্বোচ্চ সংখ্যক যাত্রী এবং বিমানকে আশ্রয় দেয় এটি। বিশ্বের সেরা ১০ ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বব্যাপী বিমান চলাচলে ভারতের ডানহাত।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে আপনার যা যা জানা দরকার
- ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই)র ২০২৫ সালের ডেটা অনুসারে, এটি প্রতি বছর ৭২ মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে।
- এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারার প্রাণকেন্দ্র এই এয়ারপোর্ট নয়াদিল্লির পালামে অবস্থিত।
- বিশ্বব্যাপী ১৪০ টিরও বেশি দেশে বিমানবন্দরটি যাতায়াত করে। ভারতের প্রতিটি এয়ারপোর্ট শহরের সঙ্গে এর সম্পর্ক অটুট।
- ৩ টার্মিনাল জুড়ে যাত্রী পরিষেবা দেয় রাজধানীর এই এয়ারপোর্ট। টার্মিনাল ১এর মাধ্যমে দেশের মধ্যেই কম খরচে যাতায়াত করা যায়। টার্মিনাল ২ ট্রান্সফার ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়। আবার টার্মিনাল ৩: আন্তর্জাতিক এবং প্রিমিয়াম পরিষেবা দেয়।
- এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI) একাধিকবার এই এয়ারপোর্টকে “এশিয়া-প্যাসিফিকের সেরা বিমানবন্দর” হিসেবে মনোনীত করেছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে কলকাতার বিমানবন্দরের তুলনা। Discover which is the Busiest Airport in India & Wh
আন্তর্জাতিক ভ্রমণকারী কলকাতার এই এয়ারপোর্ট বছরের ২৭ মিলিয়ন যাত্রী পরিষেবা দেয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের পরে কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (সিসিইউ) ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। কলকাতার এয়ারপোর্ট থেকে ব্যাংকক, ঢাকা, সিঙ্গাপুর এবং দুবাইয়েযাতায়াত করা যায়।