Explore the Top 10 highest paying jobs in the world: আবেগ এবং উদ্দেশ্য নিঃসন্দেহে আমাদের ক্যারিয়ার চয়েসকে প্রভাবিত করলেও, বেতন কিন্তু প্রায়শই সেই কেরিয়ারের মোটিভেশন হয়ে দাঁড়ায়। কোন চাকরি করলে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়? কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারে লাভ বেশি! চলুন জানি তাহলে!
কোন পদে কত টাকা বেশি বেতন – Explore the Top 10 highest paying jobs in the world
| চাকরির নাম | আনুমানিক বার্ষিক বেতন (INR) |
| প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) | ₹৩০ লাখ থেকে ₹১ কোটি+ |
| অ্যানেস্থেসিওলজিস্ট | ₹২৫,০০,০০০ |
| নিউরোসার্জন, জেনারেল সার্জন এবং অর্থোপেডিক সার্জন | ₹৩৫,০০,০০০ |
| বিশেষজ্ঞ চিকিৎসক | ₹১৩ লাখ থেকে ₹৫০ লাখ |
| ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার (Investment Banker) | ₹১৫.৮ লাখ থেকে ₹৬৫ লাখ |
| কর্পোরেট আইনজীবী | ₹২৪ লাখ থেকে ₹৪৮ লাখ |
| সফটওয়্যার ইঞ্জিনিয়ার | ₹১৮ লাখ থেকে ₹৬০ লাখ |
| কসমেটিক সার্জন | ₹৩৫,০০,০০০ |
| মনোরোগ বিশেষজ্ঞ | ₹২৭,০০,০০০ |
| কমার্শিয়াল পাইলট | ₹১২ লাখ থেকে ₹৪৫ লাখ |
প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)
তালিকার শীর্ষে থাকেন একজন সিইও। সাধারণত বিশ্বের সর্বোচ্চ বেতনের চাকরি পান CEO। একজন CEO হতে গেলে বিজনেস স্কুল থেকে পড়াশোনা করতে হবে। ব্যবসা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ভালো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মনে রাখবেন, কোম্পানির সাফল্য বা ব্যর্থতার পুরো দায়িত্ব থাকে এই পদের কর্মীর উপর, তাই সিইওদের বেতন এত টাকা বেশি হয়।
অ্যানেস্থেসিওলজিস্ট
অ্যানেস্থেসিওলজিস্ট বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনের চাকরি। অস্ত্রোপচারের সময় রোগীদের পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া দেওয়াই তাঁদের কাজ। জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিত নিয়ে পড়াশোনা করলে অ্যানেস্থেসিওলজিস্ট হওয়া যায়। রোগীদের সঠিক পরিমাণে অ্যানেস্থেসিয়া না দিতে পারলে ভয়ানক বিপদ ঘটে যেতে পারে, তাই তাঁদের বেতন এত বেশি।
নিউরোসার্জন, জেনারেল সার্জন এবং অর্থোপেডিক সার্জন
স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মেরুদণ্ড এবং পেরিফেরাল স্নায়ু রোগে আক্রান্ত রোগীদের অপারেশন করেন এই সার্জনরা। মেডিসিনে স্নাতক ডিগ্রি পাশ করার পর, MBBS নিয়ে পড়াশোনা করলে তবেই নিউরোসার্জন, জেনারেল সার্জন বা অর্থোপেডিক সার্জন হওয়া যায়। যদিও প্রতিটি পদের আলাদা আলাদা দিক আছে। তাঁদের বেতন যেমন বেশি, পড়াশোনার খরচও বেশি।
বিশেষজ্ঞ চিকিৎসক
রোগীর শরীরের নির্দিষ্ট অসুস্থতা নির্ণয়, চিকিৎসা করেন এই ডাক্তাররা। মানুষের অঙ্গের যে কোনও একটা বিষয় নিয়ে পড়াশোনা করলে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া যায়। এমবিবিএস, এমডি, অথবা সমমানের ডিগ্রি এ ক্ষেত্রে জরুরি। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথলজি, কার্ডিওলজি, রেডিওলজি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া যায়।
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার (Investment Banker)
বৃহৎ সংস্থা এবং সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কাররা। অর্থনীতি, ব্যবসা বা অনুরূপ ক্ষেত্রে স্নাতক ডিগ্রি নিয়ে, MBA করতে হয়, এরপরেই এই খাতে নিজের কেরিয়ার গড়া সম্ভব। আর্থিক মডেলিং, আর্থিক বিশ্লেষণ খাতে বিশেষ দক্ষতা বা নলেজ জরুরি।
কর্পোরেট আইনজীবী
কর্পোরেট আইনজীবীরা ব্যবসার জন্য আইনি মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে থাকেন। বিভিন্ন বর্বর কোম্পানি, সরকার, বিজনেস খাতে এই চাকরি পেতে হলে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রি সম্পন্ন করতে হবে। ল স্কুলে গিয়ে আলাদা করে পড়াশোনা করে দক্ষতা অর্জন করতে হবে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে, প্রথমে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। ডেটা স্ট্রাকচার, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং জাভা এবং পাইথনের মতো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এরপরই একমাত্র আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপ, ওয়েবসাইট বানানো এবং বিভিন্ন সিস্টেমের জন্য কোড লেখার জন্য সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্টে করার মতো কাজ করতে পারবেন।
কসমেটিক সার্জন
শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মেকওভার করাকেই বলা হয় কসমেটিক সার্জারি। আর এই সার্জারি যে করেন তিনি হলেন কসমেটিক সার্জন। আপনাকে মেডিসিনে স্নাতক ডিগ্রি, অর্থাৎ এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে, এই খাতে কেরিয়ার গড়তে হলে। আপনার হাতেই থাকবে আপনার ক্লায়েন্টের সৌন্দর্যের মাপকাঠি, তাই সেই রিস্ক অনুযায়ী আপনার বেতনও হবে মোটা টাকার।
মনোরোগ বিশেষজ্ঞ। Explore the Top 10 highest paying jobs in the world
আজকের যন্ত্রণার পৃথিবীতে একজন মনোরোগ বিশেষজ্ঞের ডিমান্ড খুব। মানসিক, আবেগগত এবং আচরণগত ব্যাধিগুলির মূল্যায়ন, নির্ণয় এবং চিকিৎসা করাই হবে আপনার একান্ত কাজ। সায়েন্স স্নাতক ডিগ্রি পাশ করে, তারপরে চার বছর মেডিকেল স্কুলে পড়াশোনা করে ডিগ্রি নিলেই আপনি এই খাতে কেরিয়ার গড়তে পারেন।
কমার্শিয়াল পাইলট
কমার্শিয়াল ফ ফ্লাইটের পাইলট হতে পারলে আপনার পকেট কখনও খালি হবে না। ফ্লাইট ট্রেনিং স্কুলে ট্রেনিং শেষ করার পর একটি প্রাইভেট পাইলট লাইসেন্স (PPL) পেয়ে গেলেই বাজিমাত। আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো ভালো এয়ারলাইন্স কোম্পানিতে আপনার চাকরি হতে পারে পাক্কা। মনে রাখবেন, একজন বাণিজ্যিক বিমানের পাইলট হতে অনেক কঠোর প্রশিক্ষণ এবং দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয়।