Discover the Best Mileage Petrol Car in India 2025: ভারতে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। হাঁসফাঁস করছেন গাড়ির মালিকেরা। এমন সময় যদি এমন কোনও গাড়ির নাম জানা যায়, যেগুলো আদতেই ভালো মাইলেজ দিচ্ছে, তাহলে কেমন হয়! নতুন যারা গাড়ি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এই প্রতিবেদন কিন্তু সেরা হতেই পারে।
১. মারুতি সুজুকি সেলেরিও এএমটি
২০২৫ সালে ভারতে সর্বোচ্চ মাইলেজ দিচ্ছে দ্বিতীয় প্রজন্মের মারুতি সুজুকি সেলেরিও। নতুন সেলেরিওর VXi AMT ভার্সনটি ২৬.৬৮ কিলোমিটার প্রতি লিটার ARAI রেটিং পেয়েছে। ঝামেলামুক্ত এই গাড়ি চালানো। এই গাড়ি কন্ট্রোল করা সহজ, ইঞ্জিন বেশ স্মুদ, এর AMT গিয়ারবক্স ২৬.৬৮ কিমি/লিটার মাইলেজ দিতে পারে।
দাম: ৫.২৫ লক্ষ টাকা – ৭.০০ লক্ষ টাকা (এক্স-শোরুম)
2. Maruti Suzuki Wagon R 1.0 AMT
২০২৫ সালে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ মাইলেজ দেওয়া পেট্রোল গাড়ি হল মারুতি সুজুকি ওয়াগন আর। তৃতীয় প্রজন্মের ওয়াগন আর গাড়ির জ্বালানি সাশ্রয় ক্ষমতা নজরকাড়া।এর হালকা ১.০-লিটার ইঞ্জিনের সমেত এএমটি (AMT) গিয়ারবক্স ব্যবহার করে গাড়িটি সর্বোচ্চ ২৫.১৯ কিমি/লিটার মাইলেজ দিতে পারে।
দাম: ৫.৪৭ লক্ষ টাকা – ৭.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)
৩. মারুতি সুজুকি আল্টো কে১০ এএমটি
K10 ব্যাজ-যুক্ত এই নতুন মডেলটি বর্তমান সেলেরিওর মতো একই হার্টেক্ট প্রযুক্তির উপর ভিত্তি করে, ২৪.৯ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
দাম: ৩.৯৯ – ৫.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)
৪. মারুতি সুজুকি এস-প্রেসো। Discover the Best Mileage Petrol Car in India 2025
২০১৯ সালে লঞ্চ হওয়া মারুতি সুজুকি এস-প্রেসো মাইক্রো-এসইউভি হিসেবে বাজারজাত করা হয়েছে। এর নির্ভরযোগ্য ১.০-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত, ২৫.৩ কিমি/লিটার মাইলজ দিতে পারে।
দাম: ৬.২৪ লক্ষ টাকা – ৯.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)
৫. মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা / টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার হাইব্রিড
ভারতে হাইব্রিড এসইউভি সেগমেন্টের পথিকৃৎ, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা এবং টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার একই ১.৫-লিটার শক্তিশালী হাইব্রিড পেট্রোল ইঞ্জিন এবং একটি ৪৮V বৈদ্যুতিক মোটর ব্যবহার করে, ২৭.৯৭ কিমি/লিটারের মাইলেজ দিতে পারে। এর ই-সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন থাকায়, এটি চালানো খুব সহজ।
৬. হোন্ডা সিটি হাইব্রিড
১.৫-লিটার শক্তিশালী হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে হোন্ডা সিটি হাইব্রিড ২৭.১৩ কিমি/লিটার মাইলেজ দেয়। এর প্রিমিয়াম বৈশিষ্ট্য ও বিলাসবহুল কেবিন চালক ও যাত্রী উভয়কেই আরাম দেয়।
৭. মারুতি সুজুকি আল্টো কে১০
মারুতি সুজুকির সবচেয়ে ছোট গাড়িগুলির মধ্যে একটি, এই গাড়ির সাশ্রয়ী মূল্য, এর ভালো মানের জ্বালানি সাশ্রয় করার ক্ষমতা এবং রক্ষণাবেক্ষণের খরচও কম। ০.৮-লিটার ইঞ্জিন সহ এই গাড়িটি ২২.০৫ কিমি/লিটার মাইলেজ দিতে পারে।
দাম: ৩.৩৯ টাকা – ৫.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)
8. টয়োটা ইনোভা হাইক্রস / মারুতি ইনভিক্টো হাইব্রিড
হাইব্রিড ইঞ্জিন এবং ই-সিভিটি ট্রান্সমিশনের সাহায্যে এটি ২৩.২৪ কিমি/লিটারের মাইলেজ দিতে পারে। এটি ৭/৮-সিটার কনফিগারেশন, প্রিমিয়াম বৈশিষ্ট্য এবং লেভেল ২ ADASও অফার করে।