Thursday, June 4, 2026
Homeখবরছুটবে বুলেট ট্রেন, ভারতে শুরু হল দেশের বৃহত্তম টানেলের নির্মাণকাজ

ছুটবে বুলেট ট্রেন, ভারতে শুরু হল দেশের বৃহত্তম টানেলের নির্মাণকাজ

Tunnel for Mumbai Ahmedabad bullet train project​: অপেক্ষার অবসান। ভারতে শুরু হল দেশের বৃহত্তম টানেলের নির্মাণকাজ। মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য টানেল তৈরির কাজ শুরু হয়েছে। আফকন্স ইনফ্রাস্ট্রাকচার তার প্রথম টানেল বোরিং মেশিনের (TBM) যন্ত্রাংশ পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। বর্তমানে নাভি মুম্বাইতে মেশিনটির কাজ চলছে বলে জানা গিয়েছে।

দেশের বৃহত্তম টানেলের নির্মাণকাজ সম্পর্কে বিস্তারিত

প্রকল্পের শ্যাফট-৩-এ টানেল বোরিং মেশিনটি বসানো হচ্ছে। এই জায়গাটি ঘানসোলির সাওলি এলাকায় অবস্থিত। এখানকার একটি গোলাকার শ্যাফট ৩৯ মিটার গভীর। এটি বিশেষভাবে TBM-এর কাজের জন্য তৈরি করা হয়েছে। এই শ্যাফট থেকেই টানেলিং-এর কাজ শুরু হবে। প্রকল্পের ২০.৩৭৭ কিলোমিটার ভূগর্ভস্থ অংশের কাজ এখান থেকেই চলবে। এই অংশটি বান্দ্রা কুর্লা কমপ্লেক্স স্টেশন থেকে শিলফাতা র‍্যাম্প পর্যন্ত বিস্তৃত বলে খবর।

ভারতে ব্যবহৃত সবচেয়ে বড় TBM – Tunnel for Mumbai Ahmedabad bullet train project

Herrenknecht AG আফকন্সের জন্য এই টানেল বোরিং মেশিনটি তৈরি করেছে। এটি ভারতে ব্যবহৃত সবচেয়ে বড় TBM। এর কাটারহেডের ব্যাস ১৩.৫৬ মিটার। মেশিনটি এক বছরের বেশি সময় চিনেই আটকে ছিল। এতদিন চিন সরকারের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায়, কাজেও বিলম্ব হয়েছে। অবশেষে সেই জট কাটল।

জানা গিয়েছে, এই TBM সাওলি থেকে ভিখরোলির দিকে টানেল খনন করবে। এটি আরও একটি মেশিনের সঙ্গে যুক্ত হবে। এরপর তারা একসঙ্গে ১৬ কিলোমিটার দীর্ঘ একটি সিঙ্গল-টিউব টানেল তৈরি করবে।

২০ সেপ্টেম্বর একটি টানেল তৈরির কাজ শেষ

সম্প্রতি ২০ সেপ্টেম্বর একটি ৪.৮৮ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরির কাজ শেষ হয়েছে। টানেলটি মহারাষ্ট্রের ঘানসোলি এবং শিলফাতাকে সংযুক্ত করেছে বলে খবর। এই টানেলটি বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স এবং শিলফাতার মধ্যে পরিকল্পিত ২১ কিলোমিটার ভূগর্ভস্থ পথের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আর বাকি অংশের নির্মাণ TBM ব্যবহার করে করা হবে বলেই জানা গিয়েছে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular