The temperature dropped 15 degree in Kolkata: উল্লেখযোগ্য পারদপতন হয়েছে বৃহস্পতিবার। শুক্রেও ঠাণ্ডার আমেজে কমতি নেই। দক্ষিণবঙ্গ বরফের স্বাদ না পেলেও হিমশীতল শীতকাল এই বছর উপভোগ করবেই। আগে থেকেই এমনটা জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার তারই সূচনা হয়ে গিয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬° সেলসিয়াসে নেমে এসেছিল(The temperature dropped 15 degree in Kolkata)। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় আড়াই ডিগ্রি কম। আবার শহর থেকে বেরিয়ে একটু গ্রামের দিকে হাঁটলে দেখা যাবে, বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১০.৮°, যেখানে পুরুলিয়া এবং বাঁকুড়ায় যথাক্রমে ১২.৪° এবং ১২.৯° তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবারের তাপমাত্রা
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ‘আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাজ্য জুড়ে শীতের অনুভূতি বহাল থাকবে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশেই স্থিতিশীল থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উল্লেখ্য, আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন দেখা যাবে না। আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতর আপাতত বাংলার কোথাও বৃষ্টি বা সাধারণ বজ্রপাতেরও কোনও সতর্কতা জারি করেনি। আপনাদের আরও জানিয়ে রাখি, আবহাওয়া দফতর সূত্রে খবর এসেছে যে আগামী ২ দিনে তাপমাত্রা আরও কমে যাবে। এ রাজ্যের পাহাড়ি অঞ্চলের মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর কালিম্পংয়ে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান।
