Home পশ্চিমবঙ্গ জরুরি ঘোষণা, দমদম জংশনে ট্রেন পরিষেবা বিঘ্নিত!

জরুরি ঘোষণা, দমদম জংশনে ট্রেন পরিষেবা বিঘ্নিত!

Indian Railway cancel train_ from Dumdum Station
Indian Railway cancel train_ from Dumdum Station

Indian Railway cancel train​ from Dumdum Station: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে দমদম জংশন স্টেশন অঞ্চলে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ২০২৫ সালের ৬ই ডিসেম্বর, রাত ১০:৩০টা থেকে ২০২৫ সালের ৭ই ডিসেম্বর, ভোর ৫:৩০টা পর্যন্ত (মোট ৭ ঘণ্টা)। তাই এই সময় রেল কর্তৃপক্ষ একটি ট্র্যাফিক ব্লক ঘোষণা করেছে।

০৭.১২.২০২৫ তারিখে বাতিল হওয়া ট্রেন কোনগুলি? (Indian Railway cancel train​ from Dumdum Station)

  • বারাসত – শিয়ালদহ: ৩৩৪৩১/৩৩৪৩২
  • বনগাঁ – শিয়ালদহ: ৩৩৮১৩/৩৩৮১৮
  • ডানকুনি – শিয়ালদহ: ৩২২১১/৩২২১২

সংক্ষিপ্ত সমাপ্তি ও সংক্ষিপ্ত যাত্রা যে সব ট্রেনের

  • ০৭.১২.২০২৫ তারিখে ৩৩৮১২ বনগাঁ – শিয়ালদহ লোকাল ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করে শেষ হবে। অর্থাৎ, ট্রেনটি শিয়ালদহ পর্যন্ত যাবে না।
  • একই তারিখে, ৩৩৮১৫ শিয়ালদহ – বনগাঁ লোকাল ট্রেনটিও শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
  • এছাড়াও, ০৭.১২.২০২৫ তারিখে ৩৩৫১২ হাসনাবাদ – শিয়ালদহ লোকাল ট্রেনটি শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রা শেষ করবে এবং
  • ৩৩৫১১ শিয়ালদহ – হাসনাবাদ লোকাল ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

যে সব ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে

ট্রেনের নাম যাত্রা শুরুর তারিখ মূল সময় পরিবর্তিত সময়
১৩১৪২ নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস০৬.১২.২০২৫দুপুর ১২:০৫দুপুর ২:৩৫ (১৪:৩৫)
১৩১৫৪ মালদা টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস
০৬.১২.২০২৫
২১:২৫ টা২৩:১৫
১৩১৬৪ সহরসা – শিয়ালদহ হাটে বাজার এক্সপ্রেস ০৬.১২.২০২৫১৪:১৫ টা১৫:৫৫
১২৩৪৪ হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল ০৬.১২.২০২৫১৮:১৫ টা১৯:৫৫

উল্লেখ্য, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ১৪ জুলাই থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ১৪ জুলাই এবং আগামী ১৬ জুলাই বাতিল থাকবে।

প্রসঙ্গত, দমদম জংশন হল পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। এই স্টেশনটি শিয়ালদহ-রানাঘাট-গেদে, শিয়ালদহ-বনগাঁ-হাসনাবাদ এবং শিয়ালদহ-ডানকুনি এই লাইনগুলোকে যুক্ত করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই ট্র্যাক রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Exit mobile version