Home পশ্চিমবঙ্গ শীতের বিদায় ঘন্টা কি বাজল? যা জানাল আবহাওয়া দফতর

শীতের বিদায় ঘন্টা কি বাজল? যা জানাল আবহাওয়া দফতর

West Bengal Weather Update
West Bengal Weather Update

West Bengal Weather Update: এবার ধীরে দিতে বাড়তে শুরু করবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। শীত এবার বিদায় নেওয়ার দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় কুয়াশা ছিল এবং ঠান্ডা বাতাস থাকায় শীত অনুভূত হয়েছে। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তন হতে পারে-এমনই আভাস দিচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়ার আপডেট দেখে নিনWest Bengal Weather Update

শনিবার কলকাতা ও তার আশেপাশের এলাকায়সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। খুব ভোরে ও সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আবহাওয়াবিদরা বলছেন, পাকিস্তান ও জম্মু-কাশ্মীরে যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল, তার প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে। এর পাশাপাশি ২৬শে জানুয়ারি আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার দরুন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে, কিন্তু জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে শীত পুরোপুরি যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে আপাতত বজায় থাকছে শীত, এমনটাই জানা যাচ্ছে। আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পাহাড়ি এলাকাগুলোতে, বিশেষ করে দার্জিলিংয়ে, তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাঘুরি করবে। আর সমতলের জেলাগুলোতেও রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

প্রসঙ্গত, আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ঠিকই কিন্তু শীতের একটা হালকা আমেজ থেকে যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সকালের দিকে ঠান্ডা আর কুয়াশার একটা অনুভূতি পাওয়া যেতে পারে। শীত এবার আসতে আসতে বিদায় নেবে ঠিকই তবে সবমিলিয়ে তা হতে আরও একটু সময় লাগবে।

Exit mobile version