Home ব্যবসা চাকরি রাজস্থানে চাকরির সুযোগ! RIICO জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগ করবে

রাজস্থানে চাকরির সুযোগ! RIICO জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগ করবে

Apply Online for the RIICO Recruitment 2026
Apply Online for the RIICO Recruitment 2026

Apply Online for the RIICO Recruitment 2026: রাজস্থান স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন (RIICO) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান এবং অন্যান্য পদের জন্য নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্থান জুড়ে মোট ৯৮টি পদ খালি আছে। যে কোনও গ্র্যাজুয়েট, বি.টেক/বিই, এলএলবি, এমসিএ সহ যোগ্য প্রার্থীরা riico.rajasthan.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

RIICO নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগকারী সংস্থা রাজস্থান স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড (RIICO)
পদের নামকোম্পানি সেক্রেটারি, কোম্পানি টাউন প্ল্যানার, প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার গ্রেড-২, জুনিয়র লিগাল অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২, ড্রাফটসম্যান-কাম-ট্রেসার (সিভিল), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
পোস্ট সংখ্যা৯৮
বিজ্ঞাপন নংA.1(d)3781/212C/25
বেতন১৪,৬০০/- টাকা থেকে ৪৭২০০/- টাকা (প্রবেশনকালীন সময়ে নির্ধারিত পারিশ্রমিক)
যোগ্যতাসিনিয়র সেকেন্ডারি থেকে স্নাতকোত্তর (পদ অনুযায়ী পরিবর্তিত হয়)
বয়সসীমা১৮ থেকে ৪০ বছরের কম
আবেদন শুরুর তারিখ২১/০১/২০২৬
আবেদনের শেষ তারিখ২০/০২/২০২৬ (রাত ১১:৫৯)
অফিসিয়াল ওয়েবসাইটwww.riico.rajasthan.gov.in

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে এখনই দেখে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তি

নির্বাচন পদ্ধতি

  • অনলাইনে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
  • পরীক্ষায় পাওয়া নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে।
  • লিখিত পরীক্ষায় সমস্ত প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের।

কীভাবে আবেদন করতে হবে– Apply Online for the RIICO Recruitment 2026

  • প্রার্থীরা https://riico.rajasthan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে “এপ্লাই অনলাইন” অপশনটিতে ক্লিক করতে পারেন।
  • আবেদনপত্র রেজিস্টার করার জন্য, “ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন” ট্যাবটি নির্বাচন করে নাম, যোগাযোগের বিবরণ ও ইমেল আইডি লিখতে হবে।
  • সিস্টেম একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড তৈরি করবে এবং সেটি ইমেল ও এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
  • প্রার্থীরা “সেভ এন্ড নেক্সট” ট্যাবটি নির্বাচন করে তথ্য সেভ করতে পারবেন এবং পরে সেটি সম্পূর্ণ করতে পারবেন।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার আগে, প্রার্থীদের সম্পূর্ণ আবেদনপত্রটি প্রিভিউ করার জন্য এবং যাচাই করার জন্য প্রিভিউ ট্যাবে ক্লিক করা উচিত।
  • সমস্ত বিবরণ যাচাই করার পরে, ‘কমপ্লিট রেজিস্ট্রেশন’-এ ক্লিক করুন।
  • ‘পেমেন্ট’ ট্যাবে ক্লিক করে অনলাইন মোডের মাধ্যমে (ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট) পেমেন্টের জন্য এগিয়ে যান।
  • সফলভাবে পেমেন্ট করার পর, একটি ই-রিসিট তৈরি হবে। ই-রিসিট ও অনলাইন আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিন।

প্রার্থীদের যা আপলোড করতে হবে

১. সাম্প্রতিক রঙিন ছবি (সর্বোচ্চ এক মাস পুরোনো)- সাইজ: ২০-৫০ কেবি, মাত্রা: ২০০ x ২৩০ পিক্সেল

২. স্বাক্ষর (স্ক্যান করা)- সাইজ: ১০-২০ কেবি, মাত্রা: ১৪০ x ৬০ পিক্সেল

৩. বাম বুড়ো আঙুলের ছাপ- সাইজ: ২০-৫০ কেবি, মাত্রা: ২৪০ x ২৪০ পিক্সেল

৪. হাতে লেখা ঘোষণা- সাইজ: ৫০-১০০ কেবি, মাত্রা: ৮০০ x ৪০০ পিক্সেল

৫. ওয়েবক্যাম বা মোবাইল ফোন ব্যবহার করে লাইভ ছবি তোলা

  • সমস্ত নথি JPG/JPEG ফর্ম্যাটেই হতে হবে।
  • সফলভাবে জমা দেওয়ার পরে, ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।
Exit mobile version