Thursday, June 4, 2026
Homeব্যবসাউচ্চ মাধ্যমিক পাশে বিপুল নিয়োগ রেলে, আবেদন করুন এখানে

উচ্চ মাধ্যমিক পাশে বিপুল নিয়োগ রেলে, আবেদন করুন এখানে

RRB jobs after 12th​ for over 3000 posts available: রেলে চাকরির স্বপ্ন দেখে থাকলে এখনই সফল করার সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB NTPC UG 2025)। ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে আবেদন। প্রার্থীদের নিজেদের অঞ্চল নির্বিশেষে আবেদন করতে পারবেন। নিজ নিজ এলাকার ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।

মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৫। তাই সময় শেষ হওয়ার আগেই বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ে আবেদনের নিয়ম থেকে সবটা জেনে প্রস্তুতি নিন। এছাড়াও আপনাদের জন্য আমরা রেলে চাকরিতে আবেদনের যোগ্যতা, পাঠ্যক্রম, নির্বাচন প্রক্রিয়া, শূন্যপদ এবং অন্যান্য তথ্যের বিশদে জানিয়েছি। 

RRB NTPC 2025: রেলওয়ে 3,000 টিরও বেশি পদে নিয়োগের ঘোষণা করেছে, আবেদন শুরু হবে 28 অক্টোবর থেকে 

রেলওয়ের চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য হাইলাইটস -RRB jobs after 12th​ for over 3000 posts available

  1. মোট শূন্য পদের সংখ্যা ৩,০৫০টি।
  2. নির্বাচিত প্রার্থীদের কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

আধার কার্ড সংক্রান্ত তথ্য 

রেলওয়ে সকল প্রার্থীকে তাদের আধার কার্ড অনুসারে অনলাইনে আবেদন করতে হবে।  নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিজ নাম, জন্ম তারিখ, ছবি এবং বায়োমেট্রিক্স সবটাই আধার কার্ডে আপডেট রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

কীভাবে নির্বাচন করা হবে?

নির্বাচন প্রক্রিয়া হবে চারটি ধাপে।

  1. প্রথমে, CBT-1 অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে। ৯০ মিনিটের এই পরীক্ষাটিতে ভুল উত্তর দিলে নম্বর কাটা হবে।
  2. এই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীরা CBT-2-তে অংশগ্রহণ করবেন।
  3. পরবর্তী ধাপ হবে CBAT/দক্ষতা পরীক্ষা।
  4. এরপর প্রার্থীদের নথি যাচাই এবং একটি মেডিকেল পরীক্ষা দিতে হবে।

কত টাকা বেতন দেওয়া হবে?

শুধুমাত্র কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর ২১,৭০০ টাকা বেতন পাবেন। আর অন্যান্য পদে নিযুক্তদের, প্রাথমিক বেতন ১৯,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেলে চাকরিতে আবেদনের যোগ্য কারা?

  1. যে কোনও স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  2. উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
  3. কম্পিউটার টাইপিং দক্ষতাও প্রয়োজন হতে পারে।
  4. আবেদনের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
  5. সংরক্ষিত বিভাগের প্রার্থীরাও বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন করবেন কীভাবে- RRB jobs after 12th​ for over 3000 posts available

  • আবেদন করতে হলে প্রথমে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • হোমপেজে CEN 07/2025 NTPC আন্ডারগ্রাজুয়েটের আবেদন অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুললে প্রয়োজনীয় ডেটা দিয়ে রেজিট্রেশন করুন। 
  • এবার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন শুরু করুন। 
  • আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য লিখুন, আপনার ছবি, স্বাক্ষর এবং নথি আপলোড করুন।
  • ফি পেমেন্ট করে, আবেদন পুনরায় যাচাই করে আবেদনপত্র জমা দিন।
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্র জমা দেওয়ার পরে কনফারমেশন পেজ ডাউনলোড করে নেবেন।
  • পরে আবেদনের কনফারমেশন পেজটির একটি প্রিন্টআউটও নিতে পারেন।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular