Home খবর বন্দে ভারতও ‘জিরো’, ভারতের প্রথম বেসরকারি ট্রেনের রাজকীয় দিক

বন্দে ভারতও ‘জিরো’, ভারতের প্রথম বেসরকারি ট্রেনের রাজকীয় দিক

Royal Comforts of the First Private Train in India
Royal Comforts of the First Private Train in India

Royal Comforts of the First Private Train in India: ১৬০ কিমি/ঘণ্টা গতিতে দৌড়োয় ভারতের প্রথম বেসরকারি ট্রেন। হাজার হাজার টাকার টিকিট কেটেও এই ট্রেনে উঠতে দু’ বার ভাবেন না যাত্রীরা। বন্দে ভারত, শতাব্দী, রাজধানী সব নামিদামি এক্সপ্রেসের নাকের ডগা দিয়ে অসংখ্য যাত্রী নিয়ে ছুটে চলে এই ট্রেন। নাম তেজস এক্সপ্রেস। 

২০১৯ সালের ৪ অক্টোবর থেকে ভারতের প্রথম বেসরকারি ট্রেন, তেজস এক্সপ্রেস রেল ইতিহাসে একটি মাইলফলক অর্জন করেছে। সম্পূর্ণরূপে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দ্বারা পরিচালিত এই ট্রেন আজ এ দেশের গর্ব। 

তেজস এক্সপ্রেসের টিকিটের দামের সঙ্গে অন্যান্য ট্রেনের টিকিটের দামের তুলনা 

নয়াদিল্লি এবং লখনউয়ের মধ্যে একই রুটে বিভিন্ন প্রিমিয়াম ট্রেনের টিকিটের দামের সঙ্গে তেজসের টিকিটের তুলনা করা হল এখানে। 

  1. তেজস এক্সপ্রেস: এসি চেয়ার কার নিলে খরচ ১,৬৭৯ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কার নিলে খরচ ২,৪৫৭ টাকা। 
  2. শতাব্দী এক্সপ্রেস: এসি চেয়ার কার নিলে খরচ ১,২৫৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কার নিলে খরচ ১,৯৫৫ টাকা। 
  3. বন্দে ভারত এক্সপ্রেস: এসি চেয়ার কার নিলে খরচ ১,২৫৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কার নিলে খরচ ২,৪১৫ টাকা।
  4. রাজধানী এক্সপ্রেস: 3AC নিলে খরচ ১,৫৯০ টাকা। 2AC নিলে খরচ ২,১০৫ টাকা। ১এসি নিলে খরচ ২,৬৩০ টাকা। 

তেজসের টিকিটের দাম এত বেশি কেন। Royal Comforts of the First Private Train in India

প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে চাইলে এই এক্সপ্রেস সেরা। তেজস এক্সপ্রেস ট্রেনগুলি অত্যাধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এই ট্রেনের দরজা মেট্রোর মতো অটোমেটিক খুলে যায়, এয়ার কন্ডিশনার কোচ, ওয়াই-ফাই কানেকটিভিটি, সিসিটিভি, প্রাইভেট ইনফোটেইনমেন্ট সিস্টেম, রিডিং লাইট এবং স্ন্যাক ট্রেও অফার করে এই এক্সপ্রেস। তাহলে ভাবুন, এত কিছু সুযোগ সুবিধা এক ট্রেনে পাওয়া গেলে, টিকিটের দাম বেশি হবে এ নাই বা কেন?

Exit mobile version