Thursday, June 4, 2026
Homeখবরদেশমহারাষ্ট্রে ৮৭,৪৫০ কোটির হাইওয়ে প্রকল্প, কাজ পেল Welspun

মহারাষ্ট্রে ৮৭,৪৫০ কোটির হাইওয়ে প্রকল্প, কাজ পেল Welspun

Pune to Shirur Elevated Corridor Project Update: ওয়েলসপান এন্টারপ্রাইজেস লিমিটেড (Welspun Enterprises Limited) পুনে-শিরুর এলিভেটেড হাইওয়ে তৈরির বরাত পেয়েছে, যা মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প। মহারাষ্ট্র স্টেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (MSIDC)- এর নিলামে সংস্থাটি ৮৭,৪৫০ কোটি টাকার সর্বনিম্ন দরপত্র দাখিল করে এই প্রকল্পের বরাত লাভ করে। মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে পুনে ও শিরুরের মধ্যেকার দুই ঘণ্টার বেশি পথের দূরত্ব কমে প্রায় ৪৫ মিনিটে দাঁড়াবে।

প্রকল্পের খুঁটিনাটি- Pune to Shirur Elevated Corridor Project Update

পুনে-ছত্রপতি সম্ভাজি নগর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ৫৪ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের একটি এলিভেটেড করিডোর তৈরি করা হবে। এই এলিভেটেড করিডোরটি বিল্ড-অপারেট-ট্রান্সফার (BOT) মডেলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP)-এর অধীনে নির্মিত হবে। নির্বাচিত সংস্থা নিজস্ব খরচে এটি নির্মাণ করবে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টোল আদায়ের মাধ্যমে পরিচালনা করবে এবং পরবর্তীতে সরকারের কাছে হস্তান্তর করবে।

৭ই অক্টোবর আর্থিক দরপত্র খোলা হলে ওয়েলসপান ৮৭,৪৫০ কোটি টাকার দর দেয়। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আদানি এন্টারপ্রাইজ এবং জিআর ইনফ্রাপ্রকল্পের দর ছিল যথাক্রমে ১০১,২৪০.৭ কোটি ও ১০৩,৩৫৮.২ কোটি টাকা। কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েলসপানের দরপত্রটি MSIDC-র অনুমানের চেয়ে প্রায় ৪৬% বেশি হলেও চূড়ান্ত অনুমোদনের পূর্বে বিস্তারিত আর্থিক আলোচনার মাধ্যমে প্রকল্পের ব্যয়ভার চূড়ান্ত করা হবে।

কাজ কবে শুরু?

আগের একটি পরিকল্পনা MSRDC দ্বারা বাতিল হওয়ার পরে প্রকল্পটির জন্য আবার দরপত্র আহ্বান করা হয়েছিল। আশা করা যাচ্ছে, সমস্ত আলোচনা চূড়ান্ত হওয়ার পরে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ শুরু হবে এবং এটি শেষ হতে প্রায় চার বছর লাগবে।

প্রকল্পের সুবিধা

বিদ্যমান পুনে-অহল্যা নগর হাইওয়ের ((Pune-Ahilya Nagar highway) উপরেই এই এলিভেটেড করিডোরটি নির্মিত হবে। এর ফলে নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন খুব কম হবে, যা প্রকল্পটিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই করিডোরটি সম্পূর্ণ হলে সমৃদ্ধি মহামাৰ্গ (Samruddhi Mahamarg) এবং ছত্রপতি সম্ভাজি নগরের (Chhatrapati Sambhaji Nagar) সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular