Post Office Senior Citizen Saving Scheme 2026: প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অবসর গ্রহণের পরে প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করে। এই প্রকল্পে আগে থেকে বিনিয়োগ করলে অবসর গ্রহণের পর স্থায়ী আয় করতে পারবেন বিনিয়োগকারীরা।
সুদের হার
| বিশদ | বিস্তারিত |
| সুদের হার | চলতি অর্থবছরের জন্য বার্ষিক ৮.২% |
| গণনা | প্রতি ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন হয়।চক্রবৃদ্ধি এবং সুদ পরিশোধ ত্রৈমাসিক ভিত্তিতে হয়। |
| পেমেন্ট | এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারির প্রথম তারিখে পেমেন্ট জমা হবে। |
কারা SCSSর যোগ্য
- ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- ৫৫ থেকে ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীরা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- সিঙ্গল অ্যাকাউন্ট অথবা শুধুমাত্র স্বামী/স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
বয়সকালে টাকার চিন্তা শেষ, মাসিক রিটার্ন দেয় SCSS, বিনিয়োগের নিয়ম
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অফারকারী ব্যাংক
- এলাহাবাদ ব্যাংক
- ক্যানারা ব্যাংক
- ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স
- অন্ধ্র ব্যাংক
- সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
- ব্যাংক অফ মহারাষ্ট্র
- দেনা ব্যাংক
- স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর
- ব্যাংক অফ বরোদা
- আইডিবিআই ব্যাংক
- স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ
- ব্যাংক অফ ইন্ডিয়া
- ইন্ডিয়ান ব্যাংক
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
- কর্পোরেশন ব্যাংক
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক
- স্টেট ব্যাংক অফ মাইসোর
- স্টেট ব্যাংক অফ পাতিয়ালা
- স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর
- সিন্ডিকেট ব্যাংক
- ইউকো ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
- ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া
- বিজয়া ব্যাংক
- আইসিআইসিআই ব্যাংক
SCSS অ্যাকাউন্ট খুলবেন কীভাবে
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট থেকে SCSS আবেদনপত্র ডাউনলোড করে বা Sপোস্ট অফিস শাখা থেকে আবেদন পত্র সংগ্রহ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। SCSS অ্যাকাউন্ট খোলার জন্য নিম্নলিখিত সেলফ অ্যাটেস্টেড নথিগুলির প্রয়োজন:
- জন্ম শংসাপত্র বা প্রবীণ নাগরিক কার্ড
- দু’ টি পাসপোর্ট সাইজের ছবি
- প্যান কার্ড , ভোটার আইডি , আধার কার্ড বা পাসপোর্ট বা টেলিফোন বিল