Senior citizen saving scheme interest rate 2026: PPF, MIS দের টেক্কা দিল SCSS। বছরের শুরুতেই সুদের হারে চমক দিয়ে ২০২৬ সালের সেরা পোস্ট অফিস স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। এখন এই স্কিমের মাধ্যমে, একজন বয়স্ক ব্যক্তি প্রতি মাসে ২০,৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) কী?
ভারত সরকার কর্তৃক পরিচালিত এই সেভিংস স্কিম ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য নিয়মিত মাসিক সুদের আয় প্রদান করে। এই স্কিমটি ইন্ডিয়া পোস্ট এবং কিছু ব্যাংকের মাধ্যমে পাওয়া যায়।
SCSS এর সুবিধা কী কী
- নিরাপদ বিনিয়োগ: সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম হওয়ায় আর্থিক ঝুঁকি খুবই কম।
- নিয়মিত আয়: প্রতি মাসে সুদ প্রদান করে অবসর গ্রহণের পরে ব্যয় পরিচালনা সহজ করে।
- কর সুবিধা: বিনিয়োগের পরিমাণ ধারা 80C (সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত) এর অধীনে কর ছাড় পাবে।
SCSS-এ বিনিয়োগের শর্তাবলী
- সুদের হার (Senior citizen saving scheme interest rate 2026): ২০২৫-২৬ সালের হিসাবে, SCSS-এর বার্ষিক সুদের হার ৮.২%। এই হার ত্রৈমাসিক ভিত্তিতে ঘোষণা করা হয়।
- বয়স: সর্বনিম্ন ৬০ বছর। ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে ব্যক্তিরাও যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ (ভিআরএস) অথবা সরকারি/বেসরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পরেও বিনিয়োগ করতে পারবেন।
- বিনিয়োগের পরিমাণ: একটি অ্যাকাউন্টে সর্বনিম্ন ১,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।
- মেয়াদ: ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়, যা একবার ৩ বছরের জন্য (মোট ৮ বছর পর্যন্ত) বাড়ানো যেতে পারে।