Thursday, June 4, 2026
Homeব্যবসা২১০ পদে বিপুল নিয়োগ নৌবাহিনীতে, আবেদন করুন এখানে

২১০ পদে বিপুল নিয়োগ নৌবাহিনীতে, আবেদন করুন এখানে

Naval ship repair yard recruitment 2025 Apply now: শিক্ষানবিশ পদে নিয়োগ করছে ভারতের নৌবাহিনী। ইতিমধ্যেই শূন্যপদ পূরণের জন্য প্রকাশ করেছে নোটিফিকেশন। ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে, ২৩ নভেম্বর, ২০২৫ সালের মধ্যে আবেদন করতে হবে। এবার কীভাবে আবেদন করবেন, কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে, সেই সমস্ত বিষয়ে জানতে আমাদের প্রতিবেদন পড়ুন। 

নৌবাহিনীতে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Naval ship repair yard recruitment 2025 Apply now

নৌবাহিনীর এই চাকরিতে মোট শূন্যপদের সংখ্যা ২১০, এর মধ্যে ১৬৮ জন এক বছরের ট্রেনিং পিরিয়ডের জন্য নির্বাচিত হবেন এবং বাকি ১২ জন দুই বছরের শিক্ষানবিশ পদের জন্য নির্বাচিত হবে হবেন। আবার নেভাল এয়ারক্রাফ্ট ইয়ার্ড গোয়ায় এক বছরের ট্রেনি শিক্ষানবিশের চাকরির জন্য বাকি ৩০টি শূন্যপদ ফাঁকা রয়েছে। 

কত টাকা বেতন দেওয়া হবে এই চাকরিতে?

  • পদ কিংবা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হবে। 
  • আইটিআই সার্টিফিকেট থাকলে প্রতি মাসে ₹৯,৬০০ টাকা বেতন পাবেন।
  • ক্রেন অপারেটর/ওভারহেড অপারেটরদের প্রতি মাসে ₹৪,১০০ থেকে ₹৯,০২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
  • ফোরজার এবং হিট ট্রিটার শিক্ষানবিশরা প্রতি মাসে ₹৪,১০০ থেকে ₹৯,০২০ টাকা পর্যন্ত বেতন পেতে পারবেন।
  • আর রিগার শিক্ষানবিশরা প্রতি মাসে ₹৩,৪০০ থেকে ₹৭,৪৮০ টাকা পর্যন্ত পাবেন।

নির্বাচন করা হবে কোন নিয়মে?

  • প্রার্থীদের আবেদনের ভিত্তিতে প্রথমে শর্টলিস্ট করা হবে।
  • ওই প্রার্থী অষ্টম বা দশম শ্রেণী পাস কিংবা আইটিআই সার্টিফিকেট ধারী যেই হোক না কেন, তাঁর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
  • এরপর ২০২৬ সালের জানুয়ারিতে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • ১০০ নম্বরের এই পরীক্ষা হবে ওএমআর-ভিত্তিক।
  • কোনও নেগেটিভ মার্কিং ছাড়াই ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতেই পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা।
  • এরপর পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্বাচিত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে।

আবেদন করতে পারবেন কারা?

বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

  1. আইটিআই ট্রেডের জন্য, দশম শ্রেণী পাস হতে হবে। ওই প্রার্থীর কাছে এনসিভিটি বা এসসিভিটির আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
  2. দশম শ্রেণী পাস প্রার্থীরা নন-আইটিআই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। ক্রেন অপারেটর ওভারহেড, ফোরজার এবং হিট ট্রিটার পদে তাঁরা চাকরি পেতে পারেন।
  3. নন-আইটিআই অ্যাপ্রেন্টিস রিগারের জন্য, অষ্টম শ্রেণী পাস হতে হবে। তবে, মনে রাখবেন, নন-আইটিআই অ্যাপ্রেন্টিস রিগারের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কম-বিপজ্জনক ট্রেডের জন্য ১৪ বছর বয়স হতে হবে। আর বিপজ্জনক ট্রেডের জন্য ১৮ বছর বয়স হতে হবে প্রার্থীর।

আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: ক্লিক করুন 

এখানে পড়ুন নৌবাহিনীর বিজ্ঞপ্তি – Naval ship repair yard recruitment 2025 Apply now

image 2
২১০ পদে বিপুল নিয়োগ নৌবাহিনীতে, আবেদন করুন এখানে 2
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular