List of cancelled trains in the Howrah division: বিগত কয়েক মাস ধরে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল। হাসনাবাদ, থেকে ডানকুনি, বনগাঁ, সব শাখাতেই ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে এবার সেই পালা ধরল হাওড়া ডিভিশনও। ৩০ তারিখ বাতিল করে দেওয়া হল একাধিক ট্রেন।
কেন বাতিল করা হল ট্রেন
নানাবিধ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে ট্রেনে। সেই কারণেই ট্রেন বাতিল করা হল বলে বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে রেল।
৩০ তারিখ বাতিল থাকছে কোন কোন লোকাল ট্রেন। List of cancelled trains in the Howrah division
| শুরুর স্টেশন | বাতিল ট্রেনের নম্বর |
|---|---|
| হাওড়া | 37055, 37249, 37363, 36823 |
| ব্যান্ডেল | 37246 |
| বর্ধমান | 36834 |
| শেওড়াফুলি | 37056 |
| আরামবাগ | 37364, 37396 |
| সংক্ষেপিত করা পথ: হাওড়া–আরামবাগ লোকাল | 37365 (এই দিন তারকেশ্বর পর্যন্ত চলবে) |
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই দফায় দফায় হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল করা হচ্ছে। ২ নভেম্বর ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, কাটোয়া থেকে বাতিল ছিল ১২টি ট্রেন। ৯ তারিখেও হাওড়া ডিভিশনের ১১টি ট্রেন বাতিল করা হয়। পাশাপাশি ওই সময়েও একাদিক ট্রেন রুট সংক্ষেপিত করা হয়।