Thursday, June 4, 2026
Homeব্যবসাFD দেখিয়ে লোন পাবেন কীভাবে

FD দেখিয়ে লোন পাবেন কীভাবে

Get loan against fixed deposit Features & Benefits: জরুরি কারণে টাকা প্রয়োজন কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট ভাঙতে চান না! তাহলে FD দেখিয়ে লোন নিয়ে নিন। ভারতে উপলব্ধ সবচেয়ে সুবিধাজনক এবং সাশ্রয়ী এই লোন অপশন হাত ছাড়া করবেন না। 

সতর্ক থাকুন এই ক্ষেত্রে 

  • আপনার FD-এর মেয়াদপূর্তির তারিখের পরে আপনি লোন নিতে পারবেন না।
  • যদি পরিশোধ না করা হয়, তাহলে আর্থিক প্রতিষ্ঠান পাওনা আদায়ের জন্য এফডি ব্যবহার করবে। 

ফিক্সড ডিপোজিটের উপর লোন কারা নিতে পারবেন?

এর জন্য আবেদনকারীদের আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা নির্ধারিত নির্দেশিকাগুলি মেনে চলতে হবে:

  • আবেদনকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে
  • বেতনভোগী ব্যক্তি, সেলফ এমপ্লয়েড প্রফেশনাল এবং ব্যবসায়ীরা যোগ্য
  • ন্যূনতম এফডির পরিমাণ ৫০০০ টাকা হওয়া উচিত
  • কমপক্ষে ৩-৬ মাস আগে এফডি খুললে তবে হবে

মনে রাখবেন, এফডির মূলধনের পরিমাণ, জমার মেয়াদ, আবেদনকারীর লোন পরিশোধের ক্ষমতা এবং ঋণের উদ্দেশ্য – সবটা যাচাই করে ৭০-৮০% পর্যন্ত লোন দেয়। ইএমআই-এর মাধ্যমে পরিশোধের সময়কাল ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত থাকে। কিছু ব্যাংক এবং এনবিএফসি ওভারড্রাফ্ট সুবিধাও প্রদান করে। যেখানে শুধুমাত্র ব্যবহৃত পরিমাণের উপর সুদ নেওয়া হয় এবং এফডি সুদ পেতে থাকে। 

FD দেখিয়ে লোন নেওয়ার জন্য কোন কোন নথি লাগবে?

  • সঠিকভাবে পূরণ করা লোনের জন্য আবেদনপত্র
  • আধার, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুৎ বিল
  • সর্বশেষ ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • প্রযোজ্য ক্ষেত্রে, সুদের উপর টিডিএস অব্যাহতির জন্য ফর্ম 15G/H
  • লোনের জন্য বন্ধক রাখা এফডি রসিদ

FD দেখিয়ে লোন নেওয়ার জন্য আবেদন কীভাবে করবেন?

  • আপনার পছন্দের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে, সেখানে থেকে লোনের আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করুন। 
  • আপনার ব্যক্তিগত এবং আর্থিক বিবরণ সঠিকভাবে পূরণ করুন। 
  • আপনার KYC নথির ফটোকপি এবং আয়ের প্রমাণপত্র সহ আবেদনপত্র জমা দিন।
  • এরপর ব্যাংক সবকিছু যাচাই করে আপনার লোন অনুমোদন করতে পারে। 

মনে রাখবেন, লোন পরিশোধের মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি বকেয়া মূলধন, সুদ, চার্জ ইত্যাদি একবারে পরিশোধ করে দিতে পারবেন (Get loan against fixed deposit Features & Benefits)। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular