Learn How to Open SBI Account Online with Zero Balance: YONO অ্যাপের মাধ্যমে অনলাইনে SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা সহজ, অপরদিকে অফলাইনে যে কোনও শাখায় আবেদন করা যেতে পারে। SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনও ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই, বিনামূল্যে UPI এবং ATM লেনদেনের সুবিধা পাওয়া যায় এবং এর জন্য কোনও রক্ষণাবেক্ষণ চার্জও লাগে না। শিক্ষার্থী এবং নতুন ব্যবহারকারীরা সহজে ব্যাঙ্কিং করার জন্য SBI-তে অনলাইনে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুযোগ নিতে পারেন।
SBI-এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কী?
এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট একটি সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য অ্যাকাউন্ট। এই ধরণের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলার পরে ব্যবহারকারীদের কোনও ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বাধ্যবাধকতা নেই। কম ব্যালেন্সের জন্য কোনও জরিমানা ছাড়াই এই অ্যাকাউন্টে জমা, এটিএম থেকে টাকা তোলা এবং ইউপিআই লেনদেন করা যায়। এছাড়াও, জমার ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা নেই। অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের মতই, আপনি কোনও ব্যালেন্স ছাড়াই এই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
SBI-এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্টগুলি হল-
- এসবিআই ইন্সটা প্লাস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট
- বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট
- এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট
- বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট স্মল অ্যাকাউন্ট
- সেভিংস প্লাস অ্যাকাউন্ট
- সেভিংস অ্যাকাউন্ট ফর মাইনরস
SBI তে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? (Learn How to Open SBI Account Online with Zero Balance)
SBI গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সরবরাহ করে। একটি এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে, ব্যবহারকারীরা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি অনুসরণ করতে পারেন।
অনলাইন মোড
ব্যবহারকারীরা SBI YONO অ্যাপের মাধ্যমে অনলাইনে (Learn How to Open SBI Account Online with Zero Balance) SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি ধাপে ধাপে সহজে সম্পন্ন করতে পারবেন।
ধাপ ১: SBI-তে অনলাইনে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে SBI YONO অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন।
ধাপ ২: অ্যাপটি খুলুন এবং ‘ওপেন সেভিংস অ্যাকাউন্ট’ এ ক্লিক করুন। তারপর, ‘উইথ ব্রাঞ্চ ভিজিট’ নির্বাচন করুন।
ধাপ ৩: ‘অ্যাপ্লাই নাউ’ এবং তারপর ‘নেক্সট’-এ ক্লিক করুন।
ধাপ ৪: যদি আপনার আধার কার্ড থাকে, তখন ‘Open with Aadhaar using e-KYC (Biometric Authentication)’ বিকল্পটি নির্বাচন করুন। আর যদি আপনার একটি আধার কার্ড না থাকে, তাহলে ‘Open with Officially Valid Document (OVD)’ বিকল্পটি নির্বাচন করুন এবং ‘Next’ এ ক্লিক করুন।
ধাপ ৫: আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং ‘সাবমিট’ এ ক্লিক করুন। মোবাইল নম্বরে প্রাপ্ত OTP এবং প্যান (PAN) নম্বর লিখুন।
ধাপ ৬: আপনার ব্যক্তিগত বিবরণ, আয়ের বিবরণ এবং শিক্ষাগত বিবরণ লিখুন এবং ‘সাবমিট’ এ ক্লিক করুন।
ধাপ ৭: OTP লিখুন এবং জমা দিন।
এরপর, আপনার নথিগুলি যাচাই করার জন্য নিকটবর্তী এসবিআই SBI শাখায় যান। যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, ব্যাংক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি খুলে দেবেন।
অফলাইন মোড
অফলাইন মোডের মাধ্যমে এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য, আপনি এই সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন-
ধাপ ১: জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে আপনার নিকটতম SBI শাখায় যান।
ধাপ ২: অ্যাকাউন্ট খোলার ফর্মের জন্য অনুরোধ করুন এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন এবং আপনি যা যা তথ্য দিয়েছেন তা ভালোভাবে মিলিয়তে দেখে নিন।
ধাপ ৪: এসবিআই কর্মকর্তাদের কাছে নথিপত্র সহ ফর্মটি জমা দিন।
ধাপ ৫: যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে কর্মকর্তারা ফর্মটি যাচাই করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন।
এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন?
- আবেদনকারীকে অবশ্যই একজন স্বতন্ত্র ব্যক্তি হতে হবে।
- এককভাবে অথবা যৌথভাবে অ্যাকাউন্ট খোলা যাবে।
- আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
- আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- আবেদনকারীর অবশ্যই বৈধ KYC নথি থাকতে হবে।
- নাবালক সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য নাবালকের বয়স ১০ বছরের বেশি হতে হবে।
SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য কী কী নথি প্রয়োজন?
SBI-তে জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথিগুলি হল-
- একটি পাসপোর্ট সাইজের ছবি
- ঠিকানার প্রমাণ: আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি।
- পরিচয়পত্র: পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট-এর নিয়ম
এসবিআই-তে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য, প্রত্যেক ব্যক্তিকে কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়াটি অবশ্যই সম্পন্ন করতে হবে। অনলাইনে অথবা অফলাইনে যেভাবেই এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করা হোক না কেন, আবেদনকারীদের জন্য নিম্নলিখিত নিয়ম প্রযোজ্য হবে।
- এসবিআইতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টহোল্ডাররা অন্য কোনও সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন না।
- যদি গ্রাহকের ইতিমধ্যে অন্য কোনও সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
- SBI অ্যাকাউন্টের গ্রাহকেরা প্রতি মাসে ৪ বার বিনামূল্যে নগদ টাকা তুলতে পারবেন। এই সীমার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত- এসবিআই-এর এটিএম থেকে টাকা তোলা, অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা, এবং ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তোলা।