Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলফ্রিতে ৫ ডেটা অ্যানালিটিক্স কোর্স অফার করছে শিক্ষা মন্ত্রক, অনলাইনেই আবেদন

ফ্রিতে ৫ ডেটা অ্যানালিটিক্স কোর্স অফার করছে শিক্ষা মন্ত্রক, অনলাইনেই আবেদন

Do free data analytics courses with certificates​:  ডেটা অ্যানালিটিক্স কোর্স করতে চান ঘরে বসেই! তাহলে আপনার জন্যই দারুণ সুযোগ নিয়ে হাজির শিক্ষা মন্ত্রক। পাঁচটি  ডেটা অ্যানালিটিক্স কোর্স একদম ফ্রিতে অফার করছে স্বয়ম পোর্টাল। বিভিন্ন নামি ইনস্টিটিউশন ফ্রিতেই এই কোর্সগুলো করাবে। আপনিও চাইলে বিস্তারিত জেনে আবেদন করতে পারেন। 

স্বয়ম পোর্টালে অফার করা ৫ ফ্রি কোর্সের বিস্তারিত বিবরণ। Do free data analytics courses with certificates​

কোর্সের নামকারা কোর্সটি করাচ্ছেসময়কালআবেদনের শেষ তারিখকতজন কোর্সটি করছেন
ডেটা অ্যানালিটিক্স\Data Analytics কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চমাত্র ৮ সপ্তাহ। ২৬ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উপলব্ধ থাকবেভর্তির আবেদন ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত করা যাবেএখনও পর্যন্ত ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন
এমএস পাওয়ার বিআই সহ ডেটা অ্যানালিটিক্স এবং ভিজ্যুয়ালাইজেশন\Data Analytics and Visualization with MS Power BI মুম্বাইয়ের অ্যাটলাস স্কেল টেক বিশ্ববিদ্যালয় ১২ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত উপলব্ধ থাকবে২৮ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে৪৮৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন
ডেটা অ্যানালিটিক্স উইথ পাইথন\Data Analytics with Pythonআইআইটি রুরকি ১২ সপ্তাহ।  ১৯ জানুয়ারী থেকে ১০ এপ্রিল পর্যন্ত উপলব্ধ থাকবে২৬ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। ১৯ এপ্রিল পরীক্ষা। ২,৮৮২ জন শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন
মাইন অটোমেশন এবং ডেটা অ্যানালিটিক্স\Mine Automation and Data Analyticsআইআইটি আইএসএম ধানবাদ ১৯ জানুয়ারী থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে ২৬ জানুয়ারী পর্যন্ত আবেদন নেওয়া হবে। ৪৩ জন শিক্ষার্থী এই কোর্সে ইচ্ছুক 
ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং জেনারেটিভ এআই-এর জন্য পাইথন\Python for Data Analytics, Machine Learning, and Generative AI – A Comprehensive Guideরামাইয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ১২ জানুয়ারী থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবেআবেদনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারিজানা যায়নি

কীভাবে আবেদন করবেন?

  • এই ৫  কোর্সে আগ্রহীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://swayam.gov.in/ এর হোমপেজে সাইন/রেজিস্টার অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • প্রোফাইল তৈরি হয়ে গেলে, সার্চ করে পছন্দের কোর্সটি নির্বাচন করুন।
  • তারপর Join বাটনে ক্লিক করলেই আপনি বিনামূল্যে ভালো মানের কোর্সে ভর্তি হয়ে যাবেন।

মনে রাখবেন, এই কোর্সগুলি সম্পন্ন করলে একটি সার্টিফিকেট পেতে পারেন। আর এটির জন্য একটি বিশেষ পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য, রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত ফি দিতে হতে পারে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular