Krishak Bandhu Status Check West Bengal: রাজ্য সরকারের যে কয়েকটি প্রকল্প সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় আপনার যদি সামান্য পরিমাণ জমি থাকে, তবে আপনি বছরে ১০,০০০ টাকা সরাসরি আর্থিক সহায়তা পেতে পারেন। শুধু তাই নয়, সেই সঙ্গে পেতে পারেন ২ লক্ষ টাকার বীমা পরিষেবাও।
আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং আপনার নিজের নামে জমি থাকে, তবে রাজ্য সরকার আপনাকে এই বিশেষ সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে আপনাকে তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র সঠিকভাবে আবেদন করলেই এই সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এটি রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখনও অনেক যোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি, তাই এটি আপনার জন্য আবেদন করার সুবর্ণ সুযোগ। এই সুযোগটি গ্রহণ করে আপনি খুব সহজেই প্রতি বছর ১০,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে পেতে পারেন।
এই প্রকল্পের কী সুবিধা রয়েছে?
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রায়শই কৃষকেরা বীজ, সার অথবা চাষের আনুষঙ্গিক খরচ জোগাড় করতে সমস্যার সম্মুখীন হন। এই সাহায্যের মাধ্যমে তারা চাষের মরশুমে আবশ্যকীয় খরচ বহন করতে পারবেন। এছাড়াও, যদি কোনও কৃষকের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়, তবে তার পরিবারও আর্থিকভাবে সুরক্ষিত থাকবে।
বিস্তারে বলতে গেলে এই প্রকল্পের অধীনে, পশ্চিমবঙ্গের কৃষকেরা চারটি প্রধান সুবিধা লাভ করেন।
১. যাদের নামে এক একর বা তার বেশি জমি আছে, তারা বছরে ১০,০০০ টাকার আর্থিক সহায়তা পান। এই টাকা দুটি সমান কিস্তিতে সরাসরি অ্যাকাউন্টে জমা দেওয়া হয় যেমন,
- খরিফ মরসুম বর্ষাকালীন চাষ: জুলাই-অগস্ট মাসে
- রবি মরসুম শীতকালীন চাষ: ডিসেম্বর-জানুয়ারি মাসে।
২. যাদের এক একরের কম জমি রয়েছে, তারাও এই সুবিধাটি পাবেন। তাদের জন্য বার্ষিক সর্বনিম্ন ৪,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে।
৩. যদি কোনও কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হয় এবং তাঁর মৃত্যু ঘটে, তাহলে তাঁর পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পেয়ে থাকে। এই সুবিধাটি কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ।
৪. এই প্রকল্পে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর ভূমিকা নেই। সরকার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দ্রুত এবং স্বচ্ছভাবে অর্থ প্রদান করে। এর ফলে দুর্নীতি বা দেরি হওয়ার কোনও সম্ভাবনা থাকে না।
২০২৫ সালের কৃষক বন্ধু প্রকল্পের হিসাব কী বলছে? (Krishak Bandhu Status Check West Bengal)
- ২০২৫ সালের খরিফ মরসুমে, রাজ্য সরকার কৃষকদের মাঝে প্রায় ২,৯৩০ কোটি টাকা বিতরণ করেছে।
- ২০১৯ সাল থেকে এ পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকার মোট ২৪,০০০ কোটির বেশি টাকা ব্যয় করেছে। শুধুমাত্র মৃত্যুকালীন বীমা সুবিধার জন্য প্রায় ২,৯২০ কোটি টাকা খরচ হয়েছে।
- এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১.০৯ কোটি কৃষক ও বর্গাদার আর্থিক সহায়তা পেয়েছেন।
এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা জানুন
এই প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতা প্রয়োজন। প্রথমত, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীকে জমির মালিক অথবা বৈধ বর্গাদার হতে হবে।
আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র
- পরিচয় প্রমাণের জন্য ভোটার কার্ড অথবা আধার কার্ড,
- জমির দলিল অথবা Record of Rights ROR,
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড,
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং
- প্রয়োজনে জন্মসনদ অথবা বয়সের প্রমাণপত্র।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার নিয়ম
বর্তমানে এই প্রকল্পে আবেদন অফলাইন পদ্ধতিতে করা যায়। ভবিষ্যতে অনলাইন আবেদনও চালু করা হবে। অফলাইন আবেদন প্রক্রিয়া-
১. আবেদনপত্র সংগ্রহ করুন: স্থানীয় পঞ্চায়েত অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO) থেকে ফর্ম সংগ্রহ করতে হবে।
২. ফর্ম পূরণ করুন: নির্ভুলভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।
৩. জমা দিন: ফর্ম ও নথি যাচাইয়ের পর অফিসে জমা দিতে হবে।
৪. টাকা পাওয়া: আবেদন গ্রহণযোগ্য হলে নির্দিষ্ট কিস্তিতে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পের জন্য খুব তাড়াতাড়ি রাজ্য সরকার একটি অনলাইন পোর্টালও চালু করে চলেছে। এই পোর্টালে কৃষকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং প্রয়োজনীয় আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয় ঘরে বসেই আবেদনের স্ট্যাটাসও দেখে নিতে পারবেন।
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে আর্থিক নিরাপত্তা তৈরি হয়েছে, যা চাষের প্রয়োজনীয় খরচ জোগানো সহজ করেছে। দেখা যাচ্ছে যে এর ফলে কৃষকদের আত্মবিশ্বাস বেড়েছে, দালালদের প্রভাব হ্রাস পেয়েছে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে।