Kolkata Kathi Roll Ranked 6th In The World: তিলোত্তমা কলকাতার মুকুটে জুড়ল নয়া পালক। কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড কাঠি রোল (Kathi Roll) আবারও বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। টেস্টঅ্যাটলাস (TasteAtlas)-এর বিশ্বের সেরা ‘র্যাপস’ (wraps)-এর নতুন তালিকায় এটি ষষ্ঠ স্থানে আছে (Kolkata Kathi Roll Ranked 6th In The World)। গ্রিসের গাইরোস (Gyros) এবং দক্ষিণ কোরিয়ার সাংচু সাম(Sangchu Ssam)-এর পরেই এর অবস্থান, যা বিশ্বের সবচেয়ে মুখরোচক হাতে ধরে খাওয়া যায় এমন খাবারগুলোর মধ্যে অন্যতম।
যেভাবে জন্ম নিল বিখ্যাত কাঠি রোল
কলকাতার কাঠি রোলের ইতিহাস নিজাম রেস্তোরাঁর সাথে সম্পর্কিত। জানা যায় যে ১৯৩০-এর দশকে এই রেস্তোরাঁতেই প্রথম এই সুস্বাদু খাবারটি তৈরি করা হয়। সাধারণত, লোহার শিকে গেঁথে তৈরি কাবাব পরোটার মধ্যে মুড়ে দেওয়া হত, যাতে কর্মব্যস্ত মানুষ চলতে ফিরতে চটজলদি এবং সহজেই মুখরোচক এই খাবারটি খেতে পারেন।
কাঠি শব্দের অর্থ হলো লাঠি অথবা স্টিক। পরবর্তী সময়ে লোহার ভারী রডের বদলে বাঁশের কাঠিতে কাবাব গেঁথে এই পদ তৈরি করা শুরু হয়, এবং তখন থেকেই এর নাম হয় ‘কাঠি রোল’। বর্তমানে এই রোল তার স্বকীয়তা ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গিয়েক্সহে। ঝাল চিকেন থেকে শুরু করে পনির পর্যন্ত বিভিন্ন স্বাদের পুরের কারণে এটি শুধু কলকাতা নয়, পুরো ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুডে পরিণত হয়েছে। TasteAtlas-এর সেরা ২০-এর তালিকায় ‘চিকেন কাঠি রোল’ বিশেষভাবে স্থান পেয়েছে, যা এর জনপ্রিয়তা আবারও প্রমাণ করে।
Kolkata Kathi Roll Ranked 6th In The World- বিশ্বসেরা ১০ র্যাপস (TasteAtlas অনুযায়ী)
১. গাইরোজ (গ্রিস): পিটা রুটির মধ্যে জাজিকি সস, পেঁয়াজ এবং টমেটো দিয়ে পরিবেশন করা হয় যা ঘুরন্ত শিকে রান্না করা শূকর বা মুরগির মাংস দিয়ে তৈরি।
২. সাংচু সাম (দক্ষিণ কোরিয়া): লেটুস পাতার মধ্যে ভাত, মাংস এবং গোচুজাং-এর মত মশলাদার সস দিয়ে পরিবেশন করা হয়।
৩. তান্তুনি (তুরস্ক): লাভাশ রুটিতে মোড়ানো মশলা, পেঁয়াজ এবং টমেটো দিয়ে রান্না করা পাতলা করে কাটা গরুর মাংস বা ভেড়ার মাংসের একটি পদ।
৪. এনচিলাদাস সুইসাস (মেক্সিকো): এটি সুইস প্রভাবে তৈরি হওয়া একটি মেক্সিকান খাবার, যেখানে টরটিলার উপরে ক্রিম এবং চিজ দেওয়া হয়।
৫. কার্নে আসাডা বুরিটো (আমেরিকা): গ্রিল করা গরুর মাংস, গুয়াকামোলে এবং পিকো ডি গ্যালো দিয়ে ভরা ময়দার টরটিলা।
৬. কাঠি রোল (ভারত): মশলা এবং পেঁয়াজ দিয়ে পরোটায় মোড়ানো রোস্টেড কাবাব।
৭. বুরিটো (মেক্সিকো): মাংস, বিনস, ভাত এবং গুয়াকামোলে দিয়ে ভরা গমের টরটিলা।
৮. এনচিলাদাস (মেক্সিকো): চিজ বা মাংসের পুর ভরা লঙ্কার রসে ভেজানো টরটিলা।
৯. মুলিতা (মেক্সিকো): দুটি মুচমুচে টরটিলার মধ্যে গ্রিল করা মাংস এবং চিজ দেওয়া থাকে।
১০. এনচিলাদাস মিনেরাস (মেক্সিকো): গুয়ানাহুয়াতো প্রদেশের ঐতিহ্যবাহী পদ, যা বিভিন্ন ধরনের সস ও পুর দিয়ে তৈরি।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী খাবারের তালিকা প্রস্তুত করার জন্য পরিচিত TasteAtlas সম্প্রতি তাদের ‘বিশ্বের সেরা খাবার’-এর তালিকায় ভারতের মুর্গ মাখানি (২৯তম) এবং হায়দ্রাবাদি বিরিয়ানিকে (৩১তম) স্থান দিয়েছে।