Home ব্যবসা আপনার টাকা দ্বিগুণ করবে পোস্ট অফিসের স্কিম, বিনিয়োগের হিসাব

আপনার টাকা দ্বিগুণ করবে পোস্ট অফিসের স্কিম, বিনিয়োগের হিসাব

Find the post office fixed deposit double scheme
Find the post office fixed deposit double scheme

Find the post office fixed deposit double scheme: বিনিয়োগ করা টাকা হয়ে যাবে দ্বিগুণ। এই মুদ্রাস্ফীতির বাজারে এর থেকে ভালো খবর আর কী হতে পারে! পোস্ট অফিসের যে প্রকল্পটি আপনার টাকা দ্বিগুণ করে তা হল কিষাণ বিকাশ পত্র প্রকল্প। ভারত সরকার দ্বারা সমর্থিত এই সেভিংস স্কিম আপনার টাকা ১১৫ মাসের মধ্যে দ্বিগুণ করে দেবে। কীভাবে? জানুন আমাদের এই প্রতিবেদনে। 

কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে পারবেন কারা 

  • ১৮ বছরের বেশি বয়সী একজন ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন।
  • সর্বোচ্চ ৩  জনের জয়েন্ট অ্যাকাউন্টধারী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন।
  • ১০ বছরের বেশি বয়সী একজন নাবালক বিনিয়োগ করতে পারবেন।
  • একজন অসুস্থ বা নাবালক ব্যক্তির হযে একজন অভিভাবক বিনিয়োগ করতে পারবেন।

কিষাণ বিকাশ পত্রে টাকা দ্বিগুণ হয় কীভাবে। Find the post office fixed deposit double scheme

কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ। এই সুদের হারে পোস্ট অফিস স্কিমে ৯ বছর ৭ মাস বা ১১৫ মাসের মধ্যে আপনার টাকা দ্বিগুণ করবে। 

মনে রাখবেন:

KVP অ্যাকাউন্টে আপনার সুদ বার্ষিকভাবে বৃদ্ধি পাবে। কিছু শর্ত মানলে তবেই আপনি অকাল উত্তোলন বা আগে টাকা তুলতে পারবেন। 

  • সিঙ্গল অ্যাকাউন্ট থাকলে সেই গ্রাহকের মৃত্যু হলে টাকা তুলতে পারবেন।
  • জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সকল বা যে কোনও অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে টাকা তুলতে পারবেন।
  • জমার তারিখ থেকে ২ বছর ৬ মাস পূর্ণ হওয়ার পর টাকা তুলতে পারবেন।

কিষাণ বিকাশ পত্রের যে যে নিয়ম জানা দরকার 

  • আপনি যে কোনও সংশ্লিষ্ট ইন্ডিয়া পোস্ট শাখা কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে KVP অ্যাকাউন্টটি বন্ধক রাখতে পারেন।
  • অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর, আইনি উত্তরাধিকারী বা মনোনীতরা মেয়াদপূর্তির টাকা পাবেন।
  • আদালত থেকে আদেশ এলে পোস্ট অফিস অ্যাকাউন্ট স্থানান্তর করবে।

প্রবীণ নাগরিকদের টাকা দ্বিগুণ করার জন্য সেরা স্কিম 

যদি কেভিপিতে টাকা বিনিয়োগ না করে অন্য স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে প্রবীণ নাগরিকদের জন্য সেরা বিকল্প রয়েছে। ভারতীয় পোস্ট অফিসের SCSS স্কিমে বিনিয়োগ করে ৮ শতাংশের বেশি সুদ পেতে পারেন। 

সরাসরি ৩ লক্ষের বেশি সুদ পোস্ট অফিস SCSS স্কিমে, দেখুন হিসাব

Exit mobile version