Home ব্যবসা সরাসরি ৩ লক্ষের বেশি সুদ পোস্ট অফিস SCSS স্কিমে, দেখুন হিসাব

সরাসরি ৩ লক্ষের বেশি সুদ পোস্ট অফিস SCSS স্কিমে, দেখুন হিসাব

The senior citizens savings scheme post office​
The senior citizens savings scheme post office​

The senior citizens savings scheme post office​: বয়স ৬০ বছর বা তার বেশি পেরিয়ে গেলেই, বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ রেখে ভালো রিটার্ন পেতে হলে ভারত সরকারের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম সেরা। এই স্কিমে বিনিয়োগ করে আপনি ৮.২% বার্ষিক সুদের হারে ভালো অংকের রিটার্ন পাবেন। 

SCSSএ বিনিয়োগ করা নিয়ে বিস্তারিত। The senior citizens savings scheme post office​

  • ৫৫ থেকে ৬০ বছর বয়সীরা অবসর গ্রহণ করলে আবেদন করতে পারবেন। 
  • অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা পরিষেবা কর্মী ৫০ বছর বা তার বেশি পেরিয়ে গেলে আবেদন করতে পারবেন।
  • NRI এবং হিন্দু অবিভক্ত পরিবার যোগ্য নয়। 
  • এক বা একাধিক নমিনকে অ্যাকাউন্টে রাখা যেতে পারে। 
  • এই স্কিমে ঘন ঘন টাকা তোলার অনুমতি নেই। 
  • জয়েন্ট অ্যাকাউন্টে জমাকৃত অর্থ শুধুমাত্র প্রথম অ্যাকাউন্টধারীর নামে থাকবে। 

SCSSএ টাকা জমার পরিমাণ এবং মেয়াদ

এই অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন পরিমাণ হল ₹১,০০০। সর্বোচ্চ ₹৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। মূল অ্যাকাউন্ট খোলার সময়কাল ৫ বছর। মেয়াদপূর্তির পরে সর্বোচ্চ ৩ বছর বাড়ানো যেতে পারে।

কীভাবে ৩ লক্ষ টাকার বেশি সুদ পাবেন

বর্তমান সুদের হার বার্ষিক ৮.২০%। সুদ ত্রৈমাসিকভাবে গণনা করা হয়, বার্ষিকভাবে প্রদান করা হয়। 

অর্থাৎ, যদি আপনি ₹৮০০,০০০ টাকার এককালীন বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর আপনি মোট ₹৩২৮,০০০ টাকা সুদ পাবেন। সবমিলিয়ে আপনার মোট পরিমাণ হবে ₹১১২৮,০০০। এবার আপনি ত্রৈমাসিক ভিত্তিতেও সুদ নিলে, প্রতি ত্রৈমাসিকে ₹১৬,৪০০ টাকা পাবেন।

Exit mobile version