Home ব্যবসা মোটা অংকের সুদ রিটার্ন দেয় SBI স্পেশ্যাল FD, বিনিয়োগ করবেন কীভাবে

মোটা অংকের সুদ রিটার্ন দেয় SBI স্পেশ্যাল FD, বিনিয়োগ করবেন কীভাবে

Check out the SBI Green Rupee Term Deposit Scheme​
Check out the SBI Green Rupee Term Deposit Scheme​

Check out the SBI Green Rupee Term Deposit Scheme​: সাধারণ ফিক্সড ডিপোজিট স্কিমের থেকে কিছুটা আলাদা এই স্কিম। স্পেশ্যালটি আছে স্কিমটিতে। সাধারণ মানুষের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের এই প্রকল্প নজরকাড়া। কেন? চলুন জেনে নিই। 

দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এই স্কিমের নাম দিয়েছে SBI গ্রিন রুপি টার্ম ডিপোজিট। এটি বিনিয়োগকারীদের স্থিতিশীল এবং নিশ্চিত রিটার্ন দেয়। এটি আর্থিক নিরাপত্তার সঙ্গে পরিবেশ সুরক্ষায় অবদান রাখার সুযোগ দেয়। কীভাবে? জানতে প্রতিবেদন পড়তে থাকুন। 

এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিটে কারা বিনিয়োগ করতে পারবেন?

  • ভারতীয় বাসিন্দারা সিঙ্গল বা জয়েন্ট ভাবে বিনিয়োগ করতে পারেন।
  • অনাবাসী ভারতীয়রাও এই স্কিমে বিনিয়োগের যোগ্য।

এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিটে বিনিয়োগের আগে মনে রাখবেন। Check out the SBI Green Rupee Term Deposit Scheme

  • প্রবীণ নাগরিক এবং যোগ্য অবসরপ্রাপ্ত এসবিআই কর্মচারীরা অতিরিক্ত সুদ পাবেন। 
  • প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা এনআরআই বিনিয়োগকারীরা পাবেন না।  
  • বিনিয়োগকারীরা ১,১১১ দিন, ১,৭৭৭ দিন, অথবা ২,২২২ দিনের মধ্যে যে কোনও একটি মেয়াদ বেছে নিতে পারেন।
  • ১,১১১ দিন এবং ১,৭৭৭ দিনের মেয়াদের জন্য, বার্ষিক ৬.৬৫ শতাংশ সুদ দেওয়া হবে।
  • ২,২২২ দিনের জন্য, বার্ষিক ৬.৪০ শতাংশ সুদ দেওয়া হবে।
  • বিনিয়োগকারীরা এই টার্ম ডিপোজিটের বিপরীতে লোন বা ওভারড্রাফ্ট সুবিধা পেতে পারেন। 
  • SBI FD স্কিমের অধীনে অর্জিত সুদের উপর আয়কর নিয়ম অনুসারে TDS কাটা হতে পারে।
  • করযোগ্য আয়ের সীমার নিচের বিনিয়োগকারীরা যোগ্যতার উপর নির্ভর করে ফর্ম 15G বা ফর্ম 15H জমা দিয়ে TDS এড়াতে পারবেন।
  • এসবিআই শীঘ্রই YONO অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন বিনিয়োগ সক্ষম করতে পারে।

গ্রিন রুপি টার্ম ডিপোজিটে কীভাবে বিনিয়োগ করতে হবে 

আপাতত, বিনিয়োগকারীরা নিকটতম এসবিআই শাখায় গিয়ে ফিক্সড ডিপোজিটের আবেদনপত্র পূরণ করতে পারবেন। বিনিয়োগের পরিমাণ নগদ, চেক বা অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে জমা করতে হবে। পছন্দের মেয়াদ বেছে নিয়ে আধার এবং প্যান কার্ড জমা দিতে হবে।

Exit mobile version