Home খবর ৭৫০০ টাকা পেনশন পাবেন! পেনশন বৃদ্ধি নিয়ে সব প্রশ্নের উত্তর দিল সরকার

৭৫০০ টাকা পেনশন পাবেন! পেনশন বৃদ্ধি নিয়ে সব প্রশ্নের উত্তর দিল সরকার

EPS 95 pension update​ 2026
EPS 95 pension update​ 2026

EPS 95 pension update​ 2026: মাত্র ১,০০০ টাকা মাসিক পেনশন দিয়ে একজন বয়স্ক ব্যক্তির পক্ষে ওষুধ, খাবার চাহিদা পূরণ প্রায় অসম্ভব। পেনশনভোগী সংগঠনগুলি তাই তাদের দুর্দশার কথা তুলে ধরার জন্য বারবার সরকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। এই মুদ্রাস্ফীতির যুগে, ৭,৫০০ টাকার দাবি একটি মৌলিক চাহিদা। আর এই মৌলিক চাহিদা পূরণ নিয়েই বড় উত্তর এল কেন্দ্রের তরফে। 

কী জানালো সরকার| EPS 95 pension update​ 2026

EPS-95 পেনশনভোগীদের পরিস্থিতির উন্নতির জন্য সরকারের কাছে দু’ টি প্রধান বিকল্প রয়েছে। প্রথমত, বাজেট বরাদ্দ বৃদ্ধি করে ন্যূনতম পেনশনে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, পেনশন তহবিলে সরকার এবং নিয়োগকর্তাদের অবদানের সীমা বাড়াতে হবে।

জানিয়ে রাখি, কর্মচারী পেনশন প্রকল্পে (EPS) নিয়োগকর্তারা একজন কর্মচারীর বেতনের ৮.৩৩ শতাংশ অবদান রাখেন, যেখানে কেন্দ্রীয় সরকার ১.১৬ শতাংশ অবদান রাখেন। এই অবদান সর্বোচ্চ ১৫,০০০ টাকা বেতনের মধ্যে সীমাবদ্ধ। আর এই তহবিল বর্তমানে আর্থিক ঘাটতি দেখছে। সেই কারণে পেনশন বৃদ্ধি করাও সম্ভব হচ্ছে না। যদিও সরকার এটা স্বীকার করেছে যে পেশনভোগীদের দাবি একেবারেই ফেলে দেওয়া যায় না। 

এবার, পেনশনের সাথে মহার্ঘ ভাতা (ডিএ) সংযুক্ত করার বিষয়টি সমাধানের জন্য একটি উচ্চ-স্তরের কমিটি রিপোর্ট করেছে যে বর্তমান তহবিলের পরিস্থিতি দেখার পর ইপিএস পেনশনকে ডিএ-র সাথে সংযুক্ত করা যাচ্ছে না। এই কারণেই পেনশনভোগীদের এই মূল দাবিতে এখনও কোনও ঐক্যমতে পৌঁছানো যায়নি। 

তাই বলতে গেলে, এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। বর্তমানে, লক্ষ লক্ষ পেনশনভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০০ টাকা জমা করা শুরু হবে কিনা তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

Exit mobile version