Home ব্যবসা ২৫ পদে ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, জানুন তারিখ ও লোকেশন

২৫ পদে ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, জানুন তারিখ ও লোকেশন

Apply for RVNL Recruitment 2026 for Site Engineer
Apply for RVNL Recruitment 2026 for Site Engineer

Apply for RVNL Recruitment 2026 for Site Engineer: ২৫ পদে চাকরির সুযোগ রেল বিকাশ নিগমে। বেতন পাওয়া যাবে মোটা অংকের।  B.Tech/BE পাস প্রার্থীরা এই ওয়াক-ইন-এ অংশগ্রহণ করতে পারবেন, ভালো ইন্টারভিউ দিলেই চাকরিটি নিজের করে নিতে পারবেন। ইন্টারভিউ শুরু  ১৩-০১-২০২৬ থেকে। কীভাবে আবেদন করবেন জানুন। 

হাইলাইটস 

কোম্পানির নামরেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)
পদের নামসাইট ইঞ্জিনিয়ার (টেলিকম)
পোস্ট সংখ্যা২৫
বেতনআলোচনা সাপেক্ষে
পোস্টিং উত্তর প্রদেশ
বয়সসীমাবিস্তারিত প্রতিবেদনে 
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ বিস্তারিত প্রতিবেদনে 
সরকারী ওয়েবসাইটwww.rvnl.org

পদ অনুযায়ী যোগ্যতার মানদণ্ড 

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা: সাইট ইঞ্জিনিয়ার (টেলিকম) পদে ২৫ জন চাকরি পাবে। 

যোগ্যতার মানদণ্ড: প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুলটাইম বিই/ বিটেক ডিগ্রি নিতে হবে এবং কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।

বয়সের সর্বোচ্চ সীমা: প্রার্থীদের বয়স ১৯-১২-২০২৫ তারিখে সর্বোচ্চ ৪০ বছর অতিক্রম করলে হবে না। তবে, সরকারি নির্দেশ অনুসারে বয়সের সর্বোচ্চ সীমায় শিথিলতা প্রযোজ্য।

আবেদন করবেন কীভাবে। Apply for RVNL Recruitment 2026 for Site Engineer

নির্দিষ্ট স্থানে সময়সূচী অনুসারে কেবল ওয়াক-ইন ইন্টারভিউ দিতে যেতে হবে। 

  • Rail Vikas Nigam Limited, Conference Hall, 7th Floor, Tower A, World Trade Centre, Nauroji Nagar, Safdarjung Enclave, New Delhi-110029.
  • ওয়াক-ইন ইন্টারভিউয়ের রিপোর্টিং সময় সকাল ১০:০০ টা।

প্রয়োজনীয় নথি লাগবে। 

প্রার্থীদের অবশ্যই পূরণ করা আবেদনপত্রের মূল কপি এবং এক সেট সেলফ-অ্যাটেস্টেড  ফটোকপি, চেকলিস্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ডিগ্রি/ডিপ্লোমা সার্টিফিকেট এবং মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC-NCL/EWS), প্রযোজ্য ক্ষেত্রে PwBD সার্টিফিকেট, গত তিন মাসের স্যালারি স্লিপ এবং 26AS ফর্ম, ছবিযুক্ত পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র, দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং বর্তমান নিয়োগকর্তার থেকে NOC আনতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ 

বিজ্ঞপ্তির তারিখ১৯.১২.২০২৫
SC/ST/EWS-এর জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ১৩.০১.২০২৬ (মঙ্গলবার)
ওবিসিদের জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ১৪.০১.২০২৬ (বুধবার)
ইউআর-এর জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ১৫.০১.২০২৬ (বৃহস্পতিবার)

অফিশিয়াল বিজ্ঞপ্তি

Exit mobile version