Explore which is the most polluted river in India: ভারতে নদী কেবল জলের উৎসই নয়, বরং সভ্যতার জননীও। আমরা সকলেই গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্রের ধর্মীয় তাৎপর্য জানি, বুঝি না হয়ত! তবে, ক্রমবর্ধমান শিল্পায়ন, নগরায়ন এবং বর্জ্যের কারণে, এই জীবনদায়ী নদীগুলিই আজ নোংরা ড্রেনে পরিণত হচ্ছে। সেটা আমাদের নজর কাড়ছেই।
দিল্লির যমুনার কথা জানা আছে নিশ্চয়ই! ছটপুজোর সময় এবং পরে যমুনার ফ্যানা চিন্তায় ফেলে মানব সমাজকে। কিন্তু জানেন তো, যমুনাই ভারতের একমাত্র নদী নয় যে দূষণে ভুগছে, ভারতের আরও একাধিক দূষিত নদী বর্তমান।
২০২৫ সালের হিসাবে ভারতের সবচেয়ে দূষিত নদী
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকা নিম্নরূপ:
| নদী | কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে | এই নদীগুলোর দূষণ ঘটাচ্ছে কোন কোন পদার্থ | চাপে প্রাণ |
| গঙ্গা | উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড | মানুষের বর্জ্য, ব্যাকটেরিয়া, শিল্প বর্জ্য পদার্থ | ৫০ কোটিরও বেশি মানুষ, জলজ জীববৈচিত্র্য বিপন্ন |
| যমুনা | দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ | পয়ঃনিষ্কাশন, শিল্প বর্জ্য, প্লাস্টিক | ৫৭ মিলিয়নেরও বেশি জলজ প্রাণী বিপন্ন |
| মিঠি | মহারাষ্ট্র (মুম্বাই) | পয়ঃনিষ্কাশন, রাসায়নিক পদার্থ, প্লাস্টিক | বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষ চাপে |
| মুসি | তেলেঙ্গানা | ঔষধের বর্জ্য পদার্থ, পয়ঃনিষ্কাশন | ১ লক্ষেরও বেশি মানুষ চাপে |
| সবরমতী | গুজরাট | দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাসায়নিক পদার্থ | আহমেদাবাদ অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ চাপে |
| পেরিয়ার | কেরালা | শিল্প বর্জ্য | প্রায় ৫.৫ মিলিয়ন মানুষ চাপে |
| তুঙ্গভদ্রা | কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ | খনি, শিল্প, পয়ঃনিষ্কাশন | প্রায় ১৪ মিলিয়ন মানুষ চাপে |
| ভারালু | আসাম (গুয়াহাটি) | নগর পৌর বর্জ্য | জলজ জীবন, বাসিন্দারাও বিপদে |
| কুম | তামিলনাড়ু | অপরিশোধিত শিল্প/পৌরসভার বর্জ্য | হাজার হাজার পরিবার চাপে |
| বাকিংহাম খাল | তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ | পয়ঃনিষ্কাশন, শিল্প/কৃষি বর্জ্য | ২০,০০০ মানুষ, জলজ জীব বিপন্ন |
| রবি | পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর | ঔষধ, কৃষি | ৪-৫ কোটি মানুষ বিপদে |
ওয়াকিবহাল মহলের দাবি, যে গঙ্গা নদীকে মা হিসেবে সম্মান করা হয়। হিন্দু ধর্মে, বিশ্বাস করা হয় যে এই নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। কুম্ভমেলা এবং গঙ্গাসাগর মেলার মতো উৎসবগুলিতে যে নদীর মাহাত্য অধিক। আজ, সেই গঙ্গা বিশ্বের সবচেয়ে দূষিত নদীর মধ্যে একটি। যদিও জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার নদী পরিষ্কার করার জন্য ‘নমামি গঙ্গে’ নামে একটি অভিযান চালাচ্ছে।