Home লাইফস্টাইল ভারতের সবচেয়ে দূষিত নদী কোনগুলো?

ভারতের সবচেয়ে দূষিত নদী কোনগুলো?

Explore which is the most polluted river in india_
Explore which is the most polluted river in india_

Explore which is the most polluted river in India​: ভারতে নদী কেবল জলের উৎসই নয়, বরং সভ্যতার জননীও। আমরা সকলেই গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্রের ধর্মীয় তাৎপর্য জানি, বুঝি না হয়ত! তবে, ক্রমবর্ধমান শিল্পায়ন, নগরায়ন এবং বর্জ্যের কারণে, এই জীবনদায়ী নদীগুলিই আজ নোংরা ড্রেনে পরিণত হচ্ছে। সেটা আমাদের নজর কাড়ছেই। 

দিল্লির যমুনার কথা জানা আছে নিশ্চয়ই! ছটপুজোর সময় এবং পরে যমুনার ফ্যানা চিন্তায় ফেলে মানব সমাজকে। কিন্তু জানেন তো, যমুনাই ভারতের একমাত্র নদী নয় যে দূষণে ভুগছে, ভারতের আরও একাধিক দূষিত নদী বর্তমান। 

২০২৫ সালের হিসাবে ভারতের সবচেয়ে দূষিত নদী 

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকা নিম্নরূপ:

নদীকোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছেএই নদীগুলোর দূষণ ঘটাচ্ছে কোন কোন পদার্থ চাপে প্রাণ 
গঙ্গাউত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ডমানুষের বর্জ্য, ব্যাকটেরিয়া, শিল্প বর্জ্য পদার্থ৫০ কোটিরও বেশি মানুষ, জলজ জীববৈচিত্র্য বিপন্ন
যমুনাদিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশপয়ঃনিষ্কাশন, শিল্প বর্জ্য, প্লাস্টিক৫৭ মিলিয়নেরও বেশি জলজ প্রাণী বিপন্ন
মিঠিমহারাষ্ট্র (মুম্বাই)পয়ঃনিষ্কাশন, রাসায়নিক পদার্থ, প্লাস্টিকবিশেষ করে বস্তি অঞ্চলের মানুষ চাপে
মুসিতেলেঙ্গানাঔষধের বর্জ্য পদার্থ, পয়ঃনিষ্কাশন১ লক্ষেরও বেশি মানুষ চাপে
সবরমতীগুজরাটদুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাসায়নিক পদার্থআহমেদাবাদ অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ চাপে
পেরিয়ারকেরালাশিল্প বর্জ্যপ্রায় ৫.৫ মিলিয়ন মানুষ চাপে
তুঙ্গভদ্রাকর্ণাটক, অন্ধ্রপ্রদেশখনি, শিল্প, পয়ঃনিষ্কাশনপ্রায় ১৪ মিলিয়ন মানুষ চাপে
ভারালুআসাম (গুয়াহাটি)নগর পৌর বর্জ্যজলজ জীবন, বাসিন্দারাও বিপদে
কুমতামিলনাড়ুঅপরিশোধিত শিল্প/পৌরসভার বর্জ্যহাজার হাজার পরিবার চাপে
বাকিংহাম খালতামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশপয়ঃনিষ্কাশন, শিল্প/কৃষি বর্জ্য২০,০০০ মানুষ, জলজ জীব বিপন্ন
রবিপাঞ্জাব, জম্মু ও কাশ্মীরঔষধ, কৃষি৪-৫ কোটি মানুষ বিপদে

ওয়াকিবহাল মহলের দাবি, যে গঙ্গা নদীকে মা হিসেবে সম্মান করা হয়। হিন্দু ধর্মে, বিশ্বাস করা হয় যে এই নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। কুম্ভমেলা এবং গঙ্গাসাগর মেলার মতো উৎসবগুলিতে যে নদীর মাহাত্য অধিক। আজ, সেই গঙ্গা বিশ্বের সবচেয়ে দূষিত নদীর মধ্যে একটি। যদিও জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার নদী পরিষ্কার করার জন্য ‘নমামি গঙ্গে’ নামে একটি অভিযান চালাচ্ছে

Exit mobile version