Discover Gujarat International Finance Tec City: ভারতের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। গুজরাটের গিফট সিটি (GIFT City) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা ১৫ অর্থনৈতিক কেন্দ্রের তালিকায় জায়গা করে নিয়েছে অবশেষে। এটিই ভারতের একমাত্র শহর যা এত বড় সম্মান পেয়েছে।
বিশ্বের মঞ্চে ভারতের জয়
গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টারস ইনডেক্স (GFCI) নামে একটি বিশ্বব্যাপী তালিকায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শহরগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। এই নতুন তালিকায়, গিফট সিটি ৩ ধাপ এগিয়ে এসে বিশ্বব্যাপী ৪৩তম স্থান অর্জন করেছে বলে খবর। শুধু তাই নয়, ফিনটেক বা প্রযুক্তি-ভিত্তিক অর্থনৈতিক পরিষেবার ক্ষেত্রেও গিফট সিটি ৫ ধাপ এগিয়ে এসে ৩৫তম স্থানে দাঁড়িয়েছে।
কীভাবে কেন এই উন্নতি? Discover Gujarat International Finance Tec City
এই সাফল্য প্রমাণ করে যে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ভারতের অর্থনৈতিক ব্যবস্থার উপর ভরসা রাখতে শুরু করেছে। গিফট সিটির আধুনিক পরিকাঠামো, ব্যবসার জন্য সহজ নিয়মকানুন এবং উদ্ভাবনী পরিবেশের কারণেই তা সম্ভব হয়েছে।
রিপোর্ট সূত্রে খবর, গিফট সিটি বিশ্বের সেই ১৫টি শহরের মধ্যে একটি, যা ভবিষ্যতে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই শহরের প্রধান, সঞ্জয় কৌল, এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেছেন, “এই ক্রমোন্নতি আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে। এখানে প্রমাণ হয়ে যায় যে গিফট সিটি একটি নির্ভরযোগ্য এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত অর্থনৈতিক কেন্দ্র।’
সহজ কথায়, এই সাফল্য ভারতকে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে আরও শক্তিশালী করে তুলেছে।