CSC e Governance Services India Ltd Recruitment: সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়ান (আধার) ২০২৬ সালে ২৮২টি সুপারভাইজার/অপারেটর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইটিআই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭শে ডিসেম্বর ২০২৫ থেকে এবং শেষ হবে ৩১/০১/২০২৬ তারিখে। আগ্রহী প্রার্থীদের আধার-এর ওয়েবসাইট cscspv.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন
(https://cscspv.in/ask-job.html)
আধার সুপারভাইজার/অপারেটর নিয়োগ ২০২৬- সংক্ষিপ্ত বিবরণ
| কোম্পানির নাম | সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়ান (আধার) |
| পদের নাম | সুপারভাইজার/অপারেটর |
| পোস্ট সংখ্যা | ২৮২ (আনুমানিক) |
| বেতন | আধা-দক্ষ জনশক্তির জন্য সংশ্লিষ্ট রাজ্যের নির্ধারিত ন্যূনতম মজুরি |
| যোগ্যতা | আইটিআই, দ্বাদশ, দশম |
| বয়সসীমা | ১৮ বছর বা তার বেশি বয়সী |
| অনলাইনে আবেদনের শুরুর তারিখ | ২৭/১২/২০২৫ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ৩১/০১/২০২৬ |
যোগ্যতার মানদণ্ড দেখে নিন
দ্বাদশ শ্রেণী পাশ অথবা,
মাধ্যমিক পাশ + ২ বছরের আইটিআই অথবা,
মাধ্যমিক পাশ + ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে।
আধার পরিষেবা প্রদানের জন্য UIDAI কর্তৃক অনুমোদিত টেস্টিং এবং সার্টিফায়িং এজেন্সি কর্তৃক প্রদত্ত আধার অপারেটর/সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে।
CSC e Governance Services India Ltd Recruitment- আবেদন করবেন কীভাবে
- আধার সুপারভাইজার পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই লিঙ্কে যান- https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action
- পরীক্ষার জন্য আবেদন করার পর, আপনার আবেদন অনুমোদনের জন্য রাজ্য দলের কাছে পাঠানো হবে। তাদের অনুমোদন পাওয়ার পরেই আপনি আধার সুপারভাইজার পরীক্ষায় বসতে পারবেন।
- LMS আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এবং কর্তৃপক্ষের অনুমোদন মিললে আপনি আধার LMS সার্টিফিকেশন গ্রহণ করতে পারবেন। এরপর এই লিঙ্কের মাধ্যমে LMS সার্টিফিকেশনের জন্য পরীক্ষা দিতে পারবেন: https://e-learning.uidai.gov.in
- ভিএলই (VLEs) এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
