Home ব্যবসা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন কীভাবে

রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন কীভাবে

Rupashree Prakalpa documents​ & How to apply
Rupashree Prakalpa documents​ & How to apply

Rupashree Prakalpa documents​ & How to apply: রাজ্যের মেয়েরা যাতে কমপক্ষে ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করতে পারে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি অর্জন করে তারপর বিয়ের পিঁড়িতে বসে, তা নিশ্চিত করতে দুর্দান্ত পদক্ষেপ রাজ্য সরকারের। অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি, শিশু ও মাতৃমৃত্যুর হার এবং স্বাস্থ্যগত অবস্থার হ্রাস রুখতে চালু করা হয়েছে রূপশ্রী প্রকল্প। সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিলে আপনি এই প্রকল্প থেকে টাকা পাবেন। 

রূপশ্রী প্রকল্পের সুবিধা

  1. বাল্যবিবাহ হ্রাস করবে।
  2. এই প্রকল্পটি কন্যার বিয়ের খরচ কমাবে, বিবাহের জন্য এককালীন সহায়তা প্রদান করবে।
  3. কন্যাশ্রী, রূপশ্রীর মতো সকল প্রকল্প কন্যাশিশুর শিক্ষার হার বৃদ্ধি করবে।
  4. পশ্চিমবঙ্গ সরকার এর জন্য ১৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।
  5. বিয়ে করলে সরকারের তরফে এককালীন পাবেন ২৫০০০ টাকা।

যোগ্যতার মানদণ্ড

বিয়ে করতে চলেছেন এমন যে কোনও মহিলা এই স্কিমে আবেদন করতে পারবেন। তবে এর জন্য নিম্নলিখিত কিছু মানদণ্ড পূরণ করতে হবে। 

● আবেদন জমা দেওয়ার তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং তাঁকে তখনও অবিবাহিত থাকতে হবে।
● আবেদনকারীকে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে হবে অথবা গত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা অথবা তাঁর বাবা-মা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
● তাঁর পারিবারিক আয় বার্ষিক ১.৫০ লক্ষ টাকার বেশি হলে চলবে না।
● আবেদনকারীর হবু স্বামীকে ২১ বছরের বেশি বয়সী হতে হবে।
● আবেদনকারী একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 

রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা। Rupashree Prakalpa documents​ & How to apply

  1. যে কোনও একটি সেলফ-অ্যাটেস্টেড ফটোকপি: বার্থ সার্টিফিকেট / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক প্রবেশপত্র / আধার কার্ড / প্রাথমিক বিদ্যালয় ত্যাগের শংসাপত্র।
  2. আবেদনপত্রে ম্যারিটাল স্ট্যাটাস লেখা সেলফ-অ্যানাউন্সমেন্ট। 
  3. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অ্যাটেস্টেড সেলফ-অ্যানাউন্সমেন্ট। 
  4. ব্যাংক বইয়ের পেজের সেলফ-অ্যাটেস্টেড ফটো-কপি যেখানে অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক ঠিকানা, আইএফএসসি কোড এবং অন্যান্য বিবরণের সম্পূর্ণ বিবরণ থাকবে।
  5. বিবাহের আমন্ত্রণপত্র / বিবাহ রেজিস্ট্রির প্রমাণ লাগবে।
  6. হবু স্বামীর বয়সের প্রমাণ হিসাবে যে কোনও একটির ফটোকপি: বার্থ সার্টিফিকেট / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক প্রবেশপত্র / আধার কার্ড / প্রাথমিক বিদ্যালয় ত্যাগের শংসাপত্র।
  7. আবেদনকারী এবং হবু স্বামীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন কীভাবে 

নথিপত্র সংযুক্ত করার পর, পূরণ করা আবেদনপত্রটি বিডিও, এসডিও অথবা পৌরসভায় জমা দিন। কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য যাচাই করবে এবং তারপর আবেদনটি পাস করবে। এরপর বিয়ের ১ সপ্তাহের আগে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রূপশ্রীর টাকা ঢুকে যেতে পারে। 

যোগাযোগ ও হেল্পলাইন

ইমেল: support.rupashree-wb.nic.in

ফোন: ০৩৩-২৩৩৭৩৮৪৬

Exit mobile version