Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিআধার সুপারভাইজার/অপারেটর নিয়োগের খবর! কারা যোগ্য প্রার্থী জানুন

আধার সুপারভাইজার/অপারেটর নিয়োগের খবর! কারা যোগ্য প্রার্থী জানুন

CSC e Governance Services India Ltd Recruitment: সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়ান (আধার) ২০২৬ সালে ২৮২টি সুপারভাইজার/অপারেটর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইটিআই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭শে ডিসেম্বর ২০২৫ থেকে এবং শেষ হবে ৩১/০১/২০২৬ তারিখে। আগ্রহী প্রার্থীদের আধার-এর ওয়েবসাইট cscspv.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ  দেখতে এখানে ক্লিক করুন

(https://cscspv.in/ask-job.html)

আধার সুপারভাইজার/অপারেটর নিয়োগ ২০২৬- সংক্ষিপ্ত বিবরণ

কোম্পানির নামসিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়ান (আধার)
পদের নামসুপারভাইজার/অপারেটর
পোস্ট সংখ্যা২৮২ (আনুমানিক)
বেতনআধা-দক্ষ জনশক্তির জন্য সংশ্লিষ্ট রাজ্যের নির্ধারিত ন্যূনতম মজুরি
যোগ্যতাআইটিআই, দ্বাদশ, দশম
বয়সসীমা১৮ বছর বা তার বেশি বয়সী
অনলাইনে আবেদনের শুরুর তারিখ ২৭/১২/২০২৫
অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১/০১/২০২৬

যোগ্যতার মানদণ্ড দেখে নিন

দ্বাদশ শ্রেণী পাশ অথবা,

মাধ্যমিক পাশ + ২ বছরের আইটিআই অথবা,

মাধ্যমিক পাশ + ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে।

আধার পরিষেবা প্রদানের জন্য UIDAI কর্তৃক অনুমোদিত টেস্টিং এবং সার্টিফায়িং এজেন্সি কর্তৃক প্রদত্ত আধার অপারেটর/সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে।

CSC e Governance Services India Ltd Recruitment- আবেদন করবেন কীভাবে

  • আধার সুপারভাইজার পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই লিঙ্কে যান- https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action
  • পরীক্ষার জন্য আবেদন করার পর, আপনার আবেদন অনুমোদনের জন্য রাজ্য দলের কাছে পাঠানো হবে। তাদের অনুমোদন পাওয়ার পরেই আপনি আধার সুপারভাইজার পরীক্ষায় বসতে পারবেন।
  • LMS আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এবং কর্তৃপক্ষের অনুমোদন মিললে আপনি আধার LMS সার্টিফিকেশন গ্রহণ করতে পারবেন। এরপর এই লিঙ্কের মাধ্যমে LMS সার্টিফিকেশনের জন্য পরীক্ষা দিতে পারবেন: https://e-learning.uidai.gov.in
  • ভিএলই (VLEs) এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular