Check Out the Weather Update in West Bengal Today: ক্যালেন্ডারে ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু বছর শেষে শীতের যে দাপট হওয়া উচিত তা কিন্তু এখনও অনুভব করা যাচ্ছে না। ভোরবেলা শীতের আমেজ আছে ঠিকই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা, যার জেরে বেলায় শীতের পোশাক পড়লে বেশ ঘামও হচ্ছে। এই অবস্থায় সকলেরই মনে একটাই প্রশ্ন – জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে?
কেমন থাকবে আজ ও আগামী কালকের আবহাওয়া? (Check Out the Weather Update in West Bengal Today)
আজ ও আগামী কাল রাজ্যের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর ফলস্বরূপ, তাপমাত্রা কমলেই রাজ্যে শীতের তীব্রতা অনুভূত হবে।
আজ সোমবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু কিছু অঞ্চলে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। তবে এর জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
সাইক্লোন ‘দিতওয়া’ বর্তমানে স্থলভাগে প্রবেশ করবে না। এটি স্থলভাগের কাছ দিয়ে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হবে বলে জানা গিয়েছে। পরবর্তীতে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর কারণে সমুদ্র উত্তাল হতে পারে এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটি এই রাজ্যে নয়। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গে ‘দিতওয়া’-র কোনও প্রভাব পড়বে না। তাই ঝড়-বৃষ্টি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
আজ কলকাতার তাপমাত্রা কেমন থাকবে?
আজকে বাংলার প্রতিটি জেলাতেই ঝলমলে রোদ দেখা যেতে পারে। কলকাতার তাপমাত্রা আজ খুব বেশি কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।