Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গফের ট্রেন বাতিল! আদ্রা ডিভিশনে আগামী ১ সপ্তাহে বড়সড় পরিবর্তন

ফের ট্রেন বাতিল! আদ্রা ডিভিশনে আগামী ১ সপ্তাহে বড়সড় পরিবর্তন

Check which train is Cancelled​ from Adra Division​: দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত কাজের জন্য ১ ডিসেম্বর সোমবার থেকে ৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। এর কারণে এই পুরো সপ্তাহ জুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল, আংশিকভাবে সংক্ষিপ্ত এবং দেরিতে চলবে। এতে রেলযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে।

বাতিল হওয়া ট্রেনের তালিকা (Check which train is Cancelled​ from Adra Division​)

আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কারিগরি কাজের জন্য আগামীকাল ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৩টি ট্রেন সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রা আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

  • ২ ও ৭ ডিসেম্বর ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
  • ৭ ডিসেম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
  • ৭ ডিসেম্বর ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে।

যাত্রাপথ সংক্ষিপ্ত যে সব ট্রেনের

  • টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ২রা ডিসেম্বর থেকে টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার ট্রেনটির যাত্রা আদ্রা রেল স্টেশনেই শুরু এবং শেষ হবে। আদ্রা-আসানসোল-আদ্রা সেকশনে এই ট্রেনের পরিষেবা বাতিল থাকবে।
  • বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের যাত্রাপথ কমানো হয়েছে। ১ ও ৬ ডিসেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের যাত্রা গোমো রেল স্টেশনে শেষ হবে এবং সেখান থেকেই শুরু হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে।
  • এছাড়াও, ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের যাত্রাপথও কমানো হয়েছে। ১ ও ৫ ডিসেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের যাত্রা বোকারো রেল স্টেশনে শেষ হবে এবং সেখান থেকেই শুরু হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে।

রুটের পরিবর্তন ও বিলম্বিত পরিষেবা

টাটা-হাটিয়া এক্সপ্রেস আগামী ৩ ডিসেম্বর চান্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুরি রুটের পরিবর্তে চান্ডিল-বিহার-মুরি রুটের মাধ্যমে চলাচল করবে।

আগামী ৭ ডিসেম্বর হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস দেরিতে যাত্রা করবে। এটি হাঁটিয়া থেকে ২ ঘন্টা দেরিতে ছাড়বে। এছাড়াও, আগামী ৭ ডিসেম্বর বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট দেরিতে ছাড়বে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular