Thursday, June 4, 2026
Homeখবরমৃত্যুর পর কোনও ব্যক্তির ভোটার, প্যান, পাসপোর্ট, DL নিষ্ক্রিয় কীভাবে করবেন?

মৃত্যুর পর কোনও ব্যক্তির ভোটার, প্যান, পাসপোর্ট, DL নিষ্ক্রিয় কীভাবে করবেন?

How to deactivate PAN voter ID & passport after death: প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অপরিহার্য নথি। যে কোনও আর্থিক লেনদেনের জন্য এবং সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এই নথিগুলি সরকারি পরিচয়পত্র হিসেবে কাজ করে। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে যে মৃত্যুর পরে এই নথিগুলির কী হবে। মনে রাখবেন, এগুলি পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে বাতিল করতে হয়। কীভাবে করতে হয়, তা আজ জেনে নেওয়া যাক!

প্যান কার্ড কীভাবে নিষ্ক্রিয় করবেন

কোনও ব্যক্তির মৃত্যুর পরে, আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাঁর প্যান কার্ড জমা দিন। তবে, জমা দেওয়ার আগে, মৃত ব্যক্তির সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন। এর জন্য AOর কাছে প্যান কার্ড বন্ধের আবেদন পত্রে মৃত ব্যক্তির নাম, প্যান, তাঁর জন্ম তারিখ এবং ডেথ সার্টিফিকেটের কপি সংযুক্ত করুন।

আধার কার্ড কীভাবে নিষ্ক্রিয় করবেন

মৃত ব্যক্তির পরিবারের দায়িত্ব হল আধার কার্ডের প্রতারকদের হাতে অপব্যবহার না হওয়া নিশ্চিত করা। আধার-সম্পর্কিত পরিষেবার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) মৃত ব্যক্তির আধার কার্ড বাতিল করা নিয়ে কোনও পরামর্শ দেয় না। তবে, যদি মৃত ব্যক্তি কোনও সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে থাকেন, তবে তা অবশ্যই KYC করা থাকবে। এমন পরিস্থিতিতে, পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট বিভাগকে এ সম্পর্কে জানাতে হবে। 

ভোটার আইডি কার্ড কীভাবে নিষ্ক্রিয় করবেন

মৃত্যুর পরে ভোটার আইডি কার্ড বাতিল করা হতে পারে। যদি আপনার পরিবারের কেউ মারা যায়, তাহলে পরিবারের কোনও সদস্য নির্বাচন অফিসে গিয়ে ফর্ম ৭ পূরণ করে তা বাতিল করে ফেলুন। মনে রাখবেন যে এর জন্য মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে।

ড্রাইভিং লাইসেন্সেস কীভাবে বাতিল করবেন

প্রতিটি রাজ্যের ড্রাইভিং লাইসেন্সের জন্য নিজস্ব পদ্ধতি রয়েছে। তাই ড্রাইভিং লাইন্সেস বা DL বাতিল করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন অফিস (RTO) এ যোগাযোগ করুন। যদি কোনও গাড়ি মৃত ব্যক্তির নামে রেজিস্টার করা থাকে, তাহলে RTO আপনাকে সাহায্য করে দিতে পারে। 

পাসপোর্ট কীভাবে বাতিল করবেন

মৃত্যুর পর পাসপোর্ট বাতিল করার কোনও বিধান নেই। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে, এটি এমনিতেই অবৈধ হয়ে যায়।

মনে রাখবেন: মৃত ব্যক্তির সমস্ত গুরুত্বপূর্ণ নথি একটি নিরাপদ স্থানে রাখুন, যাতে কোনও প্রতারক, এবং অন্যান্য অপরাধীরা পরবর্তীতে মৃত ব্যক্তির পরিবারের জন্য সমস্যা তৈরি করতে না পারে। তাই সময়ের মধ্যে এই নথিগুলো নিষ্ক্রিয় করা জরুরি (How to deactivate PAN voter ID & passport after death) বলে মনে করা হয়।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular