Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবাংলায় শীতের ব্যাটিং শুরু! তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

বাংলায় শীতের ব্যাটিং শুরু! তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

Check out the latest Weather forecast West Bengal​: চেনা ছন্দে ফিরছে শীত। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি নেমে গিয়েছে। আগামী দুদিন রাজ্যের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Check out the latest Weather forecast West Bengal​)

দক্ষিণবঙ্গে শীত পড়তে শুরু করেছে। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সেখানে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পেয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সেখানে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং ও কালিম্পংয়ের তাপমাত্রা আরও অনেকখানি কমতে পারে।

কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সকল জেলাতেই ঘন কুয়াশার প্রভাব দেখা যেতে পারে। এর কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই এই অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস

আপাতত সমগ্র রাজ্যেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আবহাওয়া শুকনো থাকবে। ধারণা করা হচ্ছে, এ বছর রাজ্যে বেশ জাঁকিয়ে শীত পড়বে। পুরুলিয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হবে, এমনটাই জানা গিয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular