Thursday, June 4, 2026
Homeব্যবসা৫০০রও বেশি পদে নিয়োগ UPPSCতে, আবেদন করবেন কীভাবে?

৫০০রও বেশি পদে নিয়োগ UPPSCতে, আবেদন করবেন কীভাবে?

Apply Online by January 2 for UPPSC Recruitment 2025: চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, আর্কিটেকচারাল এবং নন-ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫১৩টি পলিটেকনিক লেকচারার পদের জন্য নিয়োগ করছে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় শর্ত মেনে ২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনি এই চাকরিতে আগ্রহী হলে আসুন জেনে নিই বিস্তারিত। 

হাইলাইটস 

শূন্যপদের সংখ্যা৫১৩টি 
বেতন কাঠামোপ্রতি মাসে ₹৫৬,১০০ – ₹৫৭,৭০০ 
আবেদনের ধরণঅনলাইন
অনলাইন আবেদন শুরু হবে০২ ডিসেম্বর, ২০২৫
অনলাইন আবেদনের শেষ তারিখ০২ জানুয়ারি, ২০২৬

যোগ্যতার মানদণ্ড 

শিক্ষাগত যোগ্যতা:

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই, বিটেক, বিএস অথবা বি আর্কে ডিগ্রি থাকতে হবে।
  • নন-ইঞ্জিনিয়ারিং-এ লেকচারার ফর্ম পূরণের জন্য ফিজিক্স/কেমিস্ট্রি/ইংরেজি/গণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • যারা টেরিটোরিয়াল আর্মিতে ২ বছর ধরে কাজ করেছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

১ জুলাই, ২০২৫ তারিখের হিসাবে বয়স অনুযায়ী,

  • সর্বনিম্ন: ২১ বছর হতে হবে। 
  • সর্বোচ্চ: ৪০ বছর হতে হবে। বিশেষ শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে, তারপর লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ নিয়ে ডকুমেন্ট যাচাইকরণ করা হবে। এই তিন ধাপেই নির্বাচন করা হবে। 

লিখিত পরীক্ষার প্যাটার্ন:

পেপার-১:

বিষয়প্রশ্ন নম্বরমার্কস
সাধারণ হিন্দি২৫৭৫
বিষয়১০০৩০০
মোট১২৫৩৭৫

পেপার-২:

বিষয়প্রশ্ন নম্বরমার্কস
সাধারণ শিক্ষা২৫৭৫
বিষয়১০০৩০০
মোট১২৫৩৭৫

কীভাবে আবেদন করবেন? Apply Online by January 2 for UPPSC Recruitment 2025

  • অফিসিয়াল ওয়েবসাইট (https://uppsc.up.nic.in/) ভিজিট করুন।
  • হোম পেজে দেওয়া “One time registration” ট্যাবে ক্লিক করে অনলাইনে আবেদনের ধাপ পূরণ করুন। 
  • লেকচারার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পেইন্ট টেকনোলজি, লেকচারার ফুটওয়্যার, লেদার টেকনোলজির মধ্যে আপনি যে পদের জন্য আবেদন করতে চান, তার সামনে Authenticate With OTR লিংকে ক্লিক করুন।
  • এবার আপনার OTR নম্বরটি দিয়ে লগ ইন করার পর, ফর্মটি পূরণ করুন। 
  • প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি দিন। 
  • তারপর আবেদনপত্র জমা করে এর একটি প্রিন্ট আউট সঙ্গে রাখুন। 

আবেদন ফি

অসংরক্ষিত, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর (EWS) প্রার্থীদের ২২৫ টাকা দিতে হবে। তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ১০৫ টাকা দিতে, প্রতিবন্ধী ব্যক্তিদের (PWD) ২৫ টাকা দিতে হবে এবং প্রাক্তন সৈনিকদের জন্য ১০৫ টাকা দিতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular