Best places to see snow in India in the winter: মানালি বা গুলমার্গই আর কেন, এবার ভারতের বরফাবৃত অন্যান্য লুকোনো রত্নগুলোও ঘুরে দেখা যাক! ব্যস্ত জীবনে ভিড় এড়িয়ে, পছন্দের মানুষকে নিয়ে ঘুরে আসুন দেশের এই ৬ শীতকালীন ঠিকানা থেকে। ২০২৫ সালের শেষ এবং ২০২৬ সালের শুরুটা আপনার কাছে অবিস্মরণীয় হয়ে উঠবে।
মেচুকা, অরুণাচল প্রদেশ
ভারত-চিন সীমান্তের কাছে অবস্থিত মেচুকা একটি লুকানো রত্ন। শি-ইয়োমি জেলার এই ছোট্ট শহরটি শীতকালে তুষারপাতের ফলে সাদা স্বর্গে পরিণত হয়। কাঠের ঘর, চারিপাশে বরফ ঢাকা উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত সিওম নদী দেখলে পোস্টকার্ডের কথা মনে পড়ে। এখানকার ৪০০ বছরের পুরনো সামটেন ইয়ংচা মঠ প্রকৃতিকে যেন সাজিয়ে রাখে।
স্পিতি, হিমাচল প্রদেশ
ভারত ও তিব্বতের “মধ্যভূমি” নামে পরিচিত, স্পিতিতে শীতের ট্রিপ চ্যালেঞ্জিং কিন্রু এক স্বর্গীয় অনুভূতি প্রদান করে। কাজা, ল্যাংজা এবং কিব্বারের মতো গ্রামগুলি তুষারে ঢাকা থাকে। তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম পর্যন্ত নেমে যায়। দেখলে মনে হয়, সাদা চাদর মুড়ি দিয়ে প্রকৃতি এখানে ধ্যানমগ্ন।
কল্পা, হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার ছোট্ট গ্রাম কল্পা পর্যটকদের কিন্নর কৈলাশ পর্বতমালার দৃশ্য উপহার দেয়। ডিসেম্বর থেকে কল্পা একটি তুষারাবৃত আশ্চর্যভূমি হয়ে দাঁড়ায়। এর আপেল বাগান, পাইন বন এবং কাঠের ঘরগুলি তুষারে ঢাকা পড়ে।
ধানৌলতি, উত্তরাখন্ড
মুসৌরি থেকে মাত্র ঘণ্টা দূরে, প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ধানৌলতিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর তুষারপাত হয়। ঘন দেবদারু এবং রডোডেনড্রন বনে ঘেরা এই জায়গা, এখানকার ইকো পার্ক পরিদর্শন করতে পারেন। ছোট ছোট ট্রেকিং করা যায়। বরফে খেলার জন্য সেরা জায়গা।
লাচুং এবং ইউমথাং ভ্যালি, সিকিম
উত্তর সিকিমের একটি শান্ত পাহাড়ি গ্রাম লাচুং, “প্রাচ্যের ফুলের উপত্যকা” নামেও পরিচিত। এর ইউমথাং ভ্যালি শীতকালে বরফে ঢাকা পড়ে যায়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, পুরো এলাকাটি দেখলে মনে হবে যেন কোনও এক তুষার গোলকে এসে দাঁড়িয়েছেন। এখানকার ফ্রোজেন ওয়াটারফল, আঁকাবাঁকা রাস্তা ম্যাজিক্যাল। বিশেষ করে ১৫,০০০ ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত জিরো পয়েন্টে গ্রীষ্মের শুরুতেও বরফ থাকে।
