Home ব্যবসা বার্ষিক ১ লক্ষ টাকা পেনশন দেবে LIC, কীভাবে বিনিয়োগ করবেন জীবন শান্তি...

বার্ষিক ১ লক্ষ টাকা পেনশন দেবে LIC, কীভাবে বিনিয়োগ করবেন জীবন শান্তি পলিসিতে

LIC Jeevan Shanti for Guaranteed Lifelong Pension
LIC Jeevan Shanti for Guaranteed Lifelong Pension

LIC Jeevan Shanti for Guaranteed Lifelong Pension: অবসর নেওয়ার পর সকলেই মাসিক স্থিতিশীল আয়ের স্বপ্ন দেখেন। আপনিও যদি তাই চান, LIC নিয়ে হাজির সেরা সুযোগ। LICর নতুন জীবন শান্তি পরিকল্পনা ঝুঁকি ছাড়াই নিয়মিত আয় করতে সাহায্য করবে আপনাকে। বিনিয়োগের সময় নির্দিষ্ট করা পেনশনের সারা বছর আপনার পকেট ফাঁকা রাখতে দেবে না। 

LICর নতুন জীবন শান্তি প্ল্যানের সুবিধা কী কী? LIC Jeevan Shanti for Guaranteed Lifelong Pension

LIC-এর নতুন জীবন শান্তি পরিকল্পনা নিশ্চিত পেনশন এবং মৃত্যু কভার দেবে। অর্থাৎ এই সময়ের মধ্যে পলিসিধারক মারা গেলে, তাঁর অ্যাকাউন্টে জমা হওয়া পুরো টাকা নমিনিকেদেওয়া হবে।

আবার যে কোনও সময় এই প্ল্যান সারেন্ডার করতে পারবেন। ৩০ থেকে ৭৯ বছরের মধ্যে যে কেউ এই পলিসি কিনে ইচ্ছে মতো সারেন্ডার করতে পারবেন। 

আপনি এই প্ল্যানে বার্ষিক, বছরে দুইবার, তিন মাস অন্তর কিংবা মাসে মাসে পেনশন পেতে পারেন।

আবার ডিফার্ড অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ প্ল্যানে বিনিয়োগ করলে, ডিফেরমেন্ট পিরিয়ড শেষ হওয়ার পর আপনি পেনশন পেতে শুরু করবেন। আপনার মৃত্যুর পর, জয়েন্ট প্ল্যানের অন্য ব্যক্তি আজীবন আপনার মতোই পেনশন পাবেন। 

কীভাবে পাবেন বার্ষিক ১,০০,০০০ টাকা পেনশন?

মনে রাখবেন, এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান হল একটি সিঙ্গেল-প্রিমিয়াম প্ল্যান। এক্ষেত্রে কেবল একবার বিনিয়োগ করলেই অবসর গ্রহণের পরে গ্যারান্টিড লাইফটাইম পেনশন পাবেন। এই প্ল্যানটি আপনাকে আজীবন বছর ভর ১,০০,০০০ টাকা পেনশন পেতে সাহায্য করে। এর জন্য কিছুই নয়। সর্বনিম্ন মাত্র ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেই আপনি বার্ষিক ১২,০০০ টাকা বা মাসিক ১,০০০ টাকা পেনশন পাবেন। কোনও সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই। আবার যদি ১০  লক্ষ টাকা বিনিয়োগ করেন, আপনি বার্ষিক ১,০০,০০০ টাকা পেনশন পাবেন।

একবার বিনিয়োগ করে মাত্র ৫ বছর পর থেকেই ১ লক্ষের বেশি পেনশন 

যদি আপনি ৫৫ বছর বয়সে ১১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫ বছর পর, আপনার ৬০ বছর বয়স থেকে প্রতি বছর প্রায় ১,০২,৮৫০ টাকা পেনশন পাবেন।

Exit mobile version