New Sealdah train time & AC local train Sealdah: রেল কর্তৃপক্ষ শিয়ালদহ সেকশনের যাত্রীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা বাড়ানোর ঘোষণা করেছে। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে নতুন এসি ট্রেন চালু, ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কিছু ট্রেনের রুটের বিস্তার এবং বিধাননগর ও দমদম জংশন স্টেশনে প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন এসি লোকাল ট্রেন এবং পরিষেবা বৃদ্ধি (New Sealdah train time & AC local train Sealdah)
শিয়ালদহ থেকে বনগাঁ ও রানাঘাট পর্যন্ত আগে থেকেই এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে কল্যাণী ও কৃষ্ণনগরগামী এসি ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। শিয়ালদহ থেকে কল্যাণীগামী আপ এবং ডাউন ট্রেন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী আপ এবং ডাউন রুটে নতুন এসি ট্রেন চালু করা হচ্ছে।
শিয়ালদহ থেকে কল্যাণীর উদ্দেশ্যে ট্রেনটি ৩টা ১০ মিনিটে ছাড়বে এবং এটি বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে থামবে।
কল্যাণী থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেনটি ৫টা ২ মিনিটে ছাড়বে এবং এটি উপরে উল্লেখ করা স্টেশনগুলোতে দাঁড়াবে।
শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে ট্রেনটি বেলা ১১টা ৫৫ মিনিটে ছাড়বে এবং এটি বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালিনারায়ণপুর, বীরনগর ও তাহেরপুর স্টেশনে দাঁড়াবে।
কৃষ্ণনগর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে এসি ট্রেনটি ৩টা ৫৭ মিনিটে ছাড়বে এবং এটি উপরে উল্লেখ করা স্টেশনগুলোতে দাঁড়াবে।
স্টেশন সম্প্রসারণ: রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল এবং শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল ট্রেনগুলি এখন থেকে গোপালনগর ও বামনগাছি স্টেশনেও থামবে।
নতুন প্যাসেঞ্জার ট্রেন
যাত্রীদের সুবিধার জন্য দুটি নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু হবে বলে জানা গিয়েছে-
দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ: প্রতিদিন রাত ৮:০৫ মিনিটে ছাড়বে।
বনগাঁ-বারাসত: প্রতিদিন রাত ১০:০০ টায় ছাড়বে।
ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে, কয়েকটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে-
- ৩০১১৩ বিবাদীবাগ-ব্যারাকপুর লোকাল ট্রেনটি এখন কল্যাণী স্টেশন পর্যন্ত চলাচল করবে।
- ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল ট্রেনটি ব্যারাকপুরের পরিবর্তে কল্যাণী থেকে শিয়ালদহ পর্যন্ত চলাচল করবে।
- ৩৩৩২২ হাসনাবাদ-বারাসত লোকাল ট্রেনটি এখন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে।
প্ল্যাটফর্ম সংক্রান্ত নতুন নির্দেশিকা
বিধাননগর স্টেশনে ট্রেন দাঁড়ানোর ঘোষণা
- শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী সমস্ত ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে থামবে।
- অন্যদিকে, শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- এছাড়া, শিয়ালদহ থেকে ডানকুনিগামী সমস্ত ট্রেন এবং শিয়ালদহ থেকে দমদম জংশনগামী ট্রেনও ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- আপ মেইন লাইনের সমস্ত প্যাসেঞ্জার ও এমইএমইউ ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- শিয়ালদহ অথবা কলকাতা থেকে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনগুলি ২ নম্বর প্ল্যাটফর্মে থামবে।
- শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ৩টা ২০ মিনিটের ট্রেনটিও ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- একইসাথে, শিয়ালদহ থেকে কাটোয়াগামী সকাল ৮টা ৬ মিনিটের ট্রেন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ৯টা ৪৮ মিনিটের এসি ট্রেনও ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- যাত্রীদের সুবিধার জন্য, শিয়ালদহ থেকে বারুইপাড়াগামী রাত ৮টা ৪২ মিনিটের ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে এবং শিয়ালদহ থেকে বনগাঁগামী রাত ৯টা ৪ মিনিটের ট্রেনটিও ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
দমদম স্টেশনে ট্রেন চলাচলের ঘোষণা
- শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী সব ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- অন্যদিকে, শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- একই প্ল্যাটফর্মে (৩ নম্বর) দাঁড়াবে শিয়ালদহ থেকে ডানকুনিগামী এবং দমদম জংশনগামী ট্রেনগুলো।
- আপ মেইন লাইনের সব প্যাসেঞ্জার ও এমইএমইউ ট্রেনও ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে।
- কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা সব প্যাসেঞ্জার ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে থামবে।
- এছাড়া, শিয়ালদহ বা কলকাতা থেকে ছেড়ে আসা সব এক্সপ্রেস ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- ব্যারাকপুরগামী সার্কুলার লাইনের শহরতলি ট্রেন যা দমদম জংশন হয়ে যায় ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- ৩টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করবে।
- সকাল ৮টা ৬ মিনিটে শিয়ালদহ থেকে কাটোয়াগামী ট্রেনটিও ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- এরপর, সকাল ৯টা ৪৮ মিনিটে কৃষ্ণনগরগামী এসি ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
- রাত ৮টা ৪২ মিনিটে শিয়ালদহ থেকে বারুইপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
- পরিশেষে, রাত ৯টা ০৪ মিনিটে শিয়ালদহ থেকে বনগাঁগামী ট্রেনটিও ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।
প্রসঙ্গত, শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব সাক্সেনা জানান, এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদহ ডিভিশনের যাত্রী পরিষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার একটি দৃষ্টান্ত। নতুন দমদম ক্যান্টনমেন্ট পরিষেবা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দেবে। এর পাশাপাশি রবিবার এসি লোকাল চালুর মাধ্যমে জনগণের জন্য ভ্রমণ অনেক আরামদায়ক হবে।
