Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিECHSএ চাকরির সুযোগ! ১৭৫ পদে কারা আবেদন করতে পারবেন

ECHSএ চাকরির সুযোগ! ১৭৫ পদে কারা আবেদন করতে পারবেন

Apply Offline for the ECHS Recruitment 2026: এক্স সার্ভিসেমেন কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) ২০২৬ সালে ১৭৫টি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিয়ন এবং অন্যান্য পদের জন্য লোক নিয়োগ করবে। BDS, B.Pharma, MBBS, ডিপ্লোমা, GNM, অষ্টম শ্রেণী, MS/MD পাশ করা প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইন আবেদন শুরু হয়েছে ০১/০১/২০২৬ থেকে এবং শেষ হবে ২৮/০১/২০২৬ তারিখে। প্রার্থীদের ECHS-এর ওয়েবসাইট https://www.echs.gov.in এর মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে-

নির্বাচন প্রক্রিয়া

সাক্ষাৎকার

সাধারণ তথ্য/নির্দেশিকা

  • আবেদনের ক্ষেত্রে প্রাক্তন সৈনিকদের গুরুত্ব দেওয়া হবে।
  • ২০২৬ সালের ২৮শে জানুয়ারির পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
  • ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের অবশ্যই তাদের সমস্ত আসল সার্টিফিকেট, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন/পোস্ট গ্র্যাজুয়েশন/ডিপ্লোমা/ কোর্সের মার্কশিট/ডিগ্রি, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, ডিসচার্জ বই, পিপিও, সার্ভিস রেকর্ড এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। এক্ষেত্রে কোনও প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • শুধুমাত্র যোগ্যতার শর্তাবলী পূরণকারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  • চাকরি পাওয়ার পর প্রথম এক বছর ECHS সেন্টার পরিবর্তনের জন্য কোনো আবেদন গ্রাহ্য করা হবে না।

আবেদন করার নিয়ম- Apply Offline for the ECHS Recruitment 2026

শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার প্রমাণ হিসেবে প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রটি একটি নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করে ২০২৬ সালের ২৮শে জানুয়ারির মধ্যে OIC, ECHS, Stn HQ (ECHS সেল), দিল্লি ক্যান্টনমেন্টের অফিসে জমা দিতে হবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular