Apply Offline for the ECHS Recruitment 2026: এক্স সার্ভিসেমেন কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) ২০২৬ সালে ১৭৫টি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিয়ন এবং অন্যান্য পদের জন্য লোক নিয়োগ করবে। BDS, B.Pharma, MBBS, ডিপ্লোমা, GNM, অষ্টম শ্রেণী, MS/MD পাশ করা প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইন আবেদন শুরু হয়েছে ০১/০১/২০২৬ থেকে এবং শেষ হবে ২৮/০১/২০২৬ তারিখে। প্রার্থীদের ECHS-এর ওয়েবসাইট https://www.echs.gov.in এর মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে-
নির্বাচন প্রক্রিয়া
সাক্ষাৎকার
সাধারণ তথ্য/নির্দেশিকা
- আবেদনের ক্ষেত্রে প্রাক্তন সৈনিকদের গুরুত্ব দেওয়া হবে।
- ২০২৬ সালের ২৮শে জানুয়ারির পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
- ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের অবশ্যই তাদের সমস্ত আসল সার্টিফিকেট, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন/পোস্ট গ্র্যাজুয়েশন/ডিপ্লোমা/ কোর্সের মার্কশিট/ডিগ্রি, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, ডিসচার্জ বই, পিপিও, সার্ভিস রেকর্ড এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। এক্ষেত্রে কোনও প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- শুধুমাত্র যোগ্যতার শর্তাবলী পূরণকারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
- চাকরি পাওয়ার পর প্রথম এক বছর ECHS সেন্টার পরিবর্তনের জন্য কোনো আবেদন গ্রাহ্য করা হবে না।
আবেদন করার নিয়ম- Apply Offline for the ECHS Recruitment 2026
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার প্রমাণ হিসেবে প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রটি একটি নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করে ২০২৬ সালের ২৮শে জানুয়ারির মধ্যে OIC, ECHS, Stn HQ (ECHS সেল), দিল্লি ক্যান্টনমেন্টের অফিসে জমা দিতে হবে।
