Apply Before January 5 for BTSC Recruitment 2025: বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন (BTSC) ওয়ার্ক ইন্সপেক্টর, ডেন্টাল হাইজিনিস্ট ও হোস্টেল ম্যানেজারের ১,৯০৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ই ডিসেম্বর থেকে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট btsc.bihar.gov.in-এ গিয়ে ২০২৬ সালের ৫ই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ওই তারিখটি ফি জমা দেওয়ারও শেষ দিন। এই পদগুলো স্বাস্থ্য, গণপূর্ত এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত।
বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য
শূন্যপদ
১৯০৭ টি
পোস্টের বিবরণ
- হোস্টেল ম্যানেজার: ৯১টি পদ
- ডেন্টাল হাইজিনিস্ট: ৭০২টি পদ
- কর্ম পরিদর্শক: ১,১১৪টি পদ
বয়সসীমা
আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৭ বছর, তবে অনগ্রসর/অতি অনগ্রসর শ্রেণীভুক্ত (মহিলা/পুরুষ) আবেদনকারীদের জন্য ৪০ বছর এবং SC/ST (মহিলা/পুরুষ) প্রার্থীদের জন্য ৪২ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স গণনা করা হবে ১ আগস্ট, ২০২৫ তারিখের হিসাবে।
যোগ্যতা
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে।
- ওয়ার্ক ইন্সপেক্টর: যেকোনো স্বীকৃত বোর্ড/সমমানের প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ। ড্রাফটসম্যান সিভিল, সার্ভেয়ার বা প্লাম্বার ট্রেডে আইটিআই প্রশিক্ষণ থাকতে হবে।
- ডেন্টাল হাইজিনিস্ট: বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ এবং ডেন্টাল হাইজিনিস্টে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। বিহার রাজ্য ডেন্টাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
- হোস্টেল ম্যানেজার: হসপিটালিটি এন্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন-এ বিএসসি অথবা স্নাতক স্তরের ডিগ্রি এবং হোটেল মানাজেমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।
বেতন
মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১১২,৪০০ টাকা পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পরে প্রার্থীদের পদ বরাদ্দ করা হবে।
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) পদ্ধতিতে নেওয়া হবে।
BTSC- যেভাবে আবেদন করতে পারবেন (Apply Before January 5 for BTSC Recruitment 2025)
- BTSC-এর অফিসিয়াল ওয়েবসাইট btsc.bihar.gov.in এ যান।
- যদি আগে থেকে রেজিস্টার্ড না থাকেন, তাহলে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে লগইন করার জন্য আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।
- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যা যা জানতে চাওয়া হয়েছে, তা সঠিকভাবে পূরণ করুন।
- পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
- এরপর অনলাইনে নির্ধারিত ফি জমা দিন।
- সবশেষে, আবেদনপত্রটি জমা দেওয়ার পর একটি প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখুন।
