Find vehicle owner details by number plate online: আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবুন বা আরসির মেয়াদ শেষ কিনা না জেনে অবৈধ আরসি নিয়ে গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে বাধ্য হন, গাড়ির বিবরণ চেক করার বাধ্যবাধকতা সব ক্ষেত্রেই রয়েছে। অনলাইনেই আপনি এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন।
গাড়ির বিবরণ অনলাইনে চেক করে কী কী লাভ হবে?
- গাড়ির বিবরণ চেক করলেই আরসির মেয়াদ শেষ হওয়ার তারিখ জানা যাবে। অতএব আপনাকে আর অবৈধ আরসি নিয়ে গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে হবে না
- আপনি কোনও গাড়ির মালিক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও গাড়ির বিবরণ পরীক্ষা করতে পারেন।
- এছাড়াও বীমা কোম্পানিও আপনার গাড়ি/ বাইক বীমা পলিসি ইস্যু করার আগে গাড়ির বিবরণ চেক করতে পারে। তাই, আপনার আরসিতে গাড়ির বিবরণ আপডেট করে রাখতে হবে।
আরসি-তে কী কী তথ্য আপডেট করা যায়?
প্রথমেই বলে রাখি, যানবাহন রেজিস্ট্রেশন সার্টিফিকেটই আরসি নামে পরিচিত। ভারতীয় রাস্তায় আইনত গাড়ি চালানোর জন্য এই নথি লাগে। আপনার নিকটতম আঞ্চলিক পরিবহন অফিস এই নথি সরবরাহ করে। এবার RCতে কী কী তথ্য আপডেট করা যায়, তা জানুন:
- গাড়ির মালিকের বিবরণ
- গাড়ির মডেলের বিবরণ
- চ্যাসিস নম্বর
- গাড়ির ক্যাটাগরি এবং ধরণ
- বীমার বিবরণ
- আরসির মেয়াদ শেষ হওয়ার তারিখ
- পিইউসিসির মেয়াদ শেষ হওয়ার তারিখ
- হাইপোথিকেশন স্ট্যাটাস
পশ্চিমবঙ্গে নম্বর প্লেট দেখে গাড়ির মালিকের বিবরণ কীভাবে চেক করবেন? How to find vehicle owner details by number plate online
মোট চার মাধ্যমে এটি করা যাবে:
| ACKO ওয়েবসাইট | ACKO অ্যাপ | পরিবহন ওয়েবসাইট | এসএমএস পরিষেবা |
| ডেস্কটপ স্ক্রিনের উপরে ‘Check Vehicle Details’ এ ক্লিক করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এবার আপনার মোবাইল নম্বরটি দিয়ে OTP যাচাই হয়ে গেলে আপনি গাড়ির মালিকের বিবরণ দেখতে পাবেন। | ACKO মোবাইল অ্যাপটি ডাউনলোড করে ‘Discover’ বিভাগে ‘Check Vehicle Info’ এ ক্লিক করুন। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর লিখে গাড়ির মালিকের বিবরণ দেখতে পাবেন। | পরিবহনের ওয়েবসাইটে\Parivahan website (https://parivahan.gov.in/parivahan/en) গিয়ে ‘informational services’-এ ক্লিক করার পর, ‘know your vehicle details’এ ক্লিক করুন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এরপর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং স্ক্রিনে থাকা ‘ক্যাপচা’ করে সার্চ করলেই আপনি আপনার স্ক্রিনে সম্পূর্ণ গাড়ির বিবরণ দেখতে পাবেন। | আপনার ফোনে মেসেজ অ্যাপটি খুলে ‘VAHAN (যানবাহন নিবন্ধন নম্বর)’ টাইপ করুন। 7738299899 নম্বরে মেসেজ পাঠালেই বিবরণ দেখতে পাবেন। |
