NABARD Development Assistant Recruitment 2026: ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) ২০২৬ সালের জন্য ১৬২টি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা প্রার্থীরা এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ১৭ই জানুয়ারি, ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে শেষ হবে। আগ্রহী প্রার্থীদের NABARD-এর অফিসিয়াল ওয়েবসাইট nabard.org-এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে।
NABARD ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ– NABARD Development Assistant Recruitment 2026
| নিয়োগকারী সংস্থা | ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) |
| পদের নাম | ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট / ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) |
| পোস্ট সংখ্যা | ১৬২ (১৫৯ ডিএ + ৩ ডিএ হিন্দি) |
| বিজ্ঞাপন নং | ০৮/ডিএ/২০২৫-২৬ |
| বেতন | ২০,৭০০ – ৫৫,৭০০ টাকা (প্রাথমিকভাবে মোট ৪৬,৫০০ টাকা) |
| যোগ্যতা | ৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রি + PC নলেজ। |
| বয়সসীমা | ২১ থেকে ৩৫ বছর |
| আবেদন শুরুর তারিখ | ১৭/০১/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৩/০২/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.nabard.org |
গুরুত্বপূর্ণ তারিখ
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| বিজ্ঞাপন প্রকাশের তারিখ | ১৭/০১/২০২৬ |
| অনলাইন আবেদন রেজিস্ট্রেশন শুরুর তারিখ | ১৭/০১/২০২৬ |
| অনলাইন আবেদন রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ০৩/০২/২০২৬ |
| অনলাইন ফি/ইন্টিমেশন চার্জ প্রদান | ১৭/০১/২০২৬ থেকে ০৩/০২/২০২৬ |
| প্রথম ধাপ (প্রাথমিক) অনলাইন পরীক্ষা | ২১/০২/২০২৬ |
| দ্বিতীয় ধাপ (প্রধান) অনলাইন পরীক্ষা | ১২/০৪/২০২৬ |
| ভাষা দক্ষতা পরীক্ষা (LPT) | মূল পরীক্ষার পর (তারিখ ঘোষণা করা হবে) |
আবেদন করার নিয়ম
১ম ধাপ: www.nabard.org ওয়েবসাইটে যান।
২য় ধাপ: বিজ্ঞাপনের পাতায় “রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট / ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি)-২০২৬” অপশনটিতে ক্লিক করুন।
৩য় ধাপ: “ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন” লেখায় ক্লিক করুন।
৪র্থ ধাপ: আপনার সাধারণ তথ্য যেমন – নাম, ফোন নম্বর, ইমেল আইডি ইত্যাদি লিখুন।
৫ম ধাপ: একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন (যা ইমেল অথবা এসএমএসের মাধ্যমে পাঠানো হবে)।
৬ষ্ঠ ধাপ: আবেদনপত্র পূরণ করার আগে, যা যা স্ক্যান করে রাখতে হবে:
- পাসপোর্ট সাইজের ছবি (৪.৫ সেমি x ৩.৫ সেমি) – ২০০x২৩০ পিক্সেল, ২০-৫০ KB, জেপিজি ফরম্যাট
- কালো কালিতে আপনার স্বাক্ষর (ক্যাপিটাল লেটারে নয়) – ১৪০x৬০ পিক্সেল, ১০-২০ KB
- সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ – ২৪০x২৪০ পিক্সেল, ২০-৫০ KB
- সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা ঘোষণা (ইংলিশে) – ৮০০x৪০০ পিক্সেল, ৫০-১০০ KB
লিখতে হবে: “আমি…(নাম), এই মর্মে ঘোষণা করছি যে আবেদনপত্রে আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক, সত্য এবং উপযুক্ত।”