Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরি ছাড়ার আগে সাবধান! কেন পদত্যাগ আর গ্র্যাচুইটি এক নয়? জানুন আসল...

চাকরি ছাড়ার আগে সাবধান! কেন পদত্যাগ আর গ্র্যাচুইটি এক নয়? জানুন আসল পার্থক্য

Gratuity rules in india​ when you leave the jobs: চাকরি ছাড়ার সময়ে গ্র্যাচুইটি, সেভারেন্স পে, নোটিশ পে এবং ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, এই শব্দগুলো প্রায়ই আমাদের বিভ্রান্ত করে। বিশেষ করে সেভারেন্স পে এবং গ্র্যাচুইটিকে এক মনে করাটা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। নিচে এদের মূল পার্থক্য এবং গুরুত্ব আলোচনা করলাম। 

গ্র্যাচুইটি কী 

  • সাধারণত ভারতে ৫ বছর একটানা কাজ করলে একজন কর্মচারী গ্র্যাচুইটি পাওয়ার আইনি অধিকার পান। 
  • পদত্যাগ করুন, অবসর নিন বা আপনাকে ছাঁটাই করা হোক, শর্ত পূরণ হলে নিয়োগকর্তা এটি দিতে বাধ্য। তবে, গুরুতর অসদাচরণের কারণে চাকরিচ্যুত হলে এটি আটকানো হতে পারে। 
  • ‘পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২’ গ্র্যাচুইটির পরিমাণ একটি নির্দিষ্ট গাণিতিক সূত্র অনুসরণ করে, তাই এটি আগে থেকেই অনুমান করা সম্ভব।

সেভারেন্স পে কী 

  1. সেভারেন্স পে মূলত একটি ক্ষতিপূরণ, যা কোম্পানি আপনাকে তখনই দেয় যখন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে সরিয়ে দেওয়া হয়।
  2. ছাঁটাই, বা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে এটি দেওয়া হয়। এবার আপনি যদি নিজে থেকে পদত্যাগ করেন, তবে সাধারণত সেভারেন্স পে পাওয়া যায় না। 
  3. এর কোনও আইনি নিয়ম নেই। কোম্পানি টু কোম্পানি ভিন্ন হয়।

করের প্রভাব (Tax Impact):

টাকা হাতে আসার সময় করের হিসাবটি অনেক মানুষকে অবাক করে দেয়:

  • গ্র্যাচুইটি: আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত (বর্তমানে ২০ লক্ষ টাকা পর্যন্ত) গ্র্যাচুইটি সম্পূর্ণ করমুক্ত। ফলে হাতে পাওয়া টাকার পরিমাণও বেশি হয়।
  • সেভারেন্স পে: এটি সাধারণত নিয়মিত বেতন বা ক্ষতিপূরণ হিসেবে গণ্য হয়, তাই এর ওপর উল্লেখযোগ্য হারে আয়কর ধার্য হতে পারে। 

চাকরি পরিবর্তনের সময় মানুষ প্রায়ই যে ভুলগুলো করে

গ্র্যাচুইটির ৫ বছর পূর্ণ হওয়ার কয়েক মাস আগে ইস্তফা দিলে আপনি একটি বড় অংক হারাবেন। গ্র্যাচুইটিকে সেভারেন্সের অংশ হিসেবে ভাবাও ভুল। মনে রাখবেন, গ্র্যাচুইটি আপনার অধিকার, আর সেভারেন্স হল পরিস্থিতি সাপেক্ষে চুক্তির বিষয়।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular