Thursday, June 4, 2026
Homeব্যবসাভারতের অর্থনৈতিক উন্নয়ন কোন কোন খাতে নির্ভরশীল

ভারতের অর্থনৈতিক উন্নয়ন কোন কোন খাতে নির্ভরশীল

Which sector is growing fast in india​ in 2025: মেক ইন ইন্ডিয়া, প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ প্রোগ্রাম (পিএলআই), ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া এবং গ্রিন এনার্জি মিশনের মতো হাই-প্রোফাইল সরকারি কর্মসূচি ভারতকে ক্রমশ উচ্চতায় পৌঁছে দিচ্ছে। বিপুল পরিমাণে বিনিয়োগ আনছে বিশ্বজুড়ে। পরামর্শদাতারা বলছেন, ভারতের অর্থনীতি এই বছর প্রায় ৭% হারে বৃদ্ধি পেতে পারে। 

বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হয়ে উঠছে ভারত 

নগরায়ণ, মধ্যবিত্ত শ্রেণীর ক্রমবর্ধমান কেনাকাটা এবং বিদেশী বিনিয়োগকারীদের বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনের মতো শহরের প্রতি আস্থা, ধোলেরা এসআইআর এবং গিফট সিটির উদীয়মান সেন্টারের আশেপাশে রিয়েল এস্টেটগুলোর বেড়ে ওঠা শুভ ইঙ্গিত দিচ্ছে। 

কোন ১০ খাতের উপর নির্ভরশীল ভারতীয় উন্নয়ন। Which sector is growing fast in india​ in 2025

১. AI 

  • ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচসিএলদের মতো নামি খেলোয়াড়রা তথ্যপ্রযুক্তি শিল্প এবং এআই খাত উভয়ই ক্ষেত্রে প্রায় ১৩-১৫% হারে প্রবৃদ্ধি অর্জন করছে। বিশেষ করে বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে, টেক জায়ান্ট স্টার্টআপগুলি তাদের সংখ্যা বাড়াচ্ছে। 

২. রিনিউয়েবল এনার্জি 

আদানি গ্রিন, টাটা পাওয়ার রিনিউয়েবলস, রিনিউ এনার্জিরা বার্ষিক ২০-২৫% এর উপরে প্রবৃদ্ধি অর্জন করছে। বিশেষ করে গুজরাটে প্রতিষ্ঠিত সোলার পার্ক এবং রাজস্থানে পুনর্নবীকরণযোগ্য ক্লাস্টার এবং গ্রিন এনার্জি খাতের গ্রাফ উপরে যাচ্ছে। 

৩. বৈদ্যুতিক যানবাহন

টাটা মোটরস, ওলা ইলেকট্রিক, মাহিন্দ্রা ইলেকট্রিকের মতো কোম্পানিগুলোর পলিসি ও শহরে তাদের চাহিদার কারণে ইভি বাজার ১৮-২২% হারে বৃদ্ধি পাচ্ছে। পুনে এবং চেন্নাইতে ইভি পার্ক এবং লজিস্টিক সেন্টারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ।

৪. স্বাস্থ্যসেবা

সান ফার্মা, ডঃ রেড্ডি’স, সিপলা, অরবিন্দরা বিশেষ ওষুধ রফতানি এবং স্বাস্থ্য-প্রযুক্তির উপর জোর দিয়ে এই খাতটি ১৬-১৮% প্রবৃদ্ধি আনছে। ওদিকে, হায়দ্রাবাদ এবং আহমেদাবাদে ইতিমধ্যেই মেডিক্যাল-টেক হাব তৈরি করা হচ্ছে।

৫. ডিজিটাল পেমেন্ট

Paytm (One97), PhonePe-র মতো প্লেয়াররা ভারতের UPI ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করছে।  ফলে ডিজিটাল লোন এবং অনলাইন পেমেন্ট বেড়ে গিয়ে প্রায় ৩০% হারে প্রবৃদ্ধি দেখছে এই খাত। মুম্বাই, বেঙ্গালুরু এবং নয়ডায় পেমেন্ট এবং ঋণ প্রযুক্তি কেন্দ্রের সংখ্যা বাড়ছে। 

৬. রিয়েল এস্টেট

লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি), টাটা প্রজেক্টস, শাপুরজি পালোনজি, জিএমআর ইনফ্রাস্ট্রাকচারদের দাপটে ন্যাশনাল হাইওয়ে, মেট্রোরেল এবং স্মার্ট সিটি প্রকল্পগুলি ১২-১৫% সামগ্রিক প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। নতুন শহুরে করিডোরগুলিতে, বিশেষ করে ধোলেরা এসআইআর এবং গিফট সিটিতে চাহিদা বাড়ছে। 

৭. ই-কমার্স

ফ্লিপকার্ট (ওয়ালমার্ট), অ্যামাজন, রিলায়েন্স জিওমার্ট, মিশো, স্ন্যাপডিলদের অনুপ্রবেশ এবং মোবাইল বাণিজ্যের প্রবৃদ্ধির কারণে ১৪-২০% হারে প্রবৃদ্ধি হচ্ছে। এর জন্য বিভিন্ন ধরনের অনলাইন মল ব্যবসায় নামার সুযোগ পাচ্ছে। 

৮. মেক ইন ইন্ডিয়া ফোকাস

মারুতি সুজুকি, ভারত ইলেকট্রনিক্স, স্যামসাং, ডিক্সন টেকনোলজিসরা পিএলআই স্কিম, অটো এবং মোবাইল উৎপাদনকে বাড়িয়ে ১২-১৫% প্রবৃদ্ধি দেখাচ্ছে। ডিএমআইসি করিডোর এবং চেন্নাই-বেঙ্গালুরু করিডোরে ইন্ডাস্ট্রিয়াল এলাকার তীব্র চাহিদা বাড়ছে।

৯. এডটেক

BYJUS, Unacademy, upgrad, Vedantu, LEADদের মতো বিজনেসদের দাপটে এডটেক ১৮% এর শক্তিশালী প্রবৃদ্ধি দেখতে পাচ্ছে। মেট্রো শহরগুলিতে তাদের শিক্ষা কেন্দ্র এবং হাইব্রিড ক্যাম্পাস অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

১০. পর্যটন

 ইন্ডিয়ান হোটেলস (তাজ/আইএইচসিএল), ম্যারিয়ট ইন্ডিয়া, ওওয়াইও রুমস-র মতো খেলোয়াড়দের দাপটে ১৪-১৮% প্রবৃদ্ধি দেখছে এই খাত। ছুটির দিনে পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের ভিড় সুদিনের ইঙ্গিত দিচ্ছেই। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular