Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবাংলায় SIR হিয়ারিং শুরু হচ্ছে ২৭শে ডিসেম্বর থেকে, কী কী নথি লাগবে?

বাংলায় SIR হিয়ারিং শুরু হচ্ছে ২৭শে ডিসেম্বর থেকে, কী কী নথি লাগবে?

When & Where will be SIR Hearing be in West Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার খসড়া সংস্করণটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে, এবং এখন শুনানির প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে, এই শুনানি প্রক্রিয়া আগামী ২৭শে ডিসেম্বর থেকে শুরু হবে।

হিয়ারিং-এ কাদেরকে ডাকা হবে?

মূলত, যে ভোটারদের তথ্য ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মেলানো যায়নি, তাঁদেরকে প্রথম দফায় শুনানির জন্য ডাকা হবে। রাজ্যজুড়ে এই ধরনের ভোটারের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যাদের নাম এই তালিকায় রয়েছে, তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে শুনানির জন্য ফোন পেতে শুরু করেছেন। এই ফোন মারফত তাঁদের শুনানির তারিখ এবং স্থান সম্পর্কে অবগত করা হচ্ছে। তবে, এই শুনানিতে অংশ নেওয়ার আগে কিছু জরুরি বিষয় জেনে নেওয়া প্রয়োজন।

শুনানি অর্থাৎ হিয়ারিং কোথায় অনুষ্ঠিত হবে?When & Where will be SIR Hearing be in West Bengal

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ শুনানির নোটিশ জারি করা হয়েছে। এই শুনানিগুলো কোথায় অনুষ্ঠিত হবে, সেই স্থানগুলোও নির্ধারণ করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে, এই শুনানিগুলো বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেলাগুলিতে এই শুনানি অনুষ্ঠিত হবে বিডিও অফিস ও ব্লক স্তরের বিভিন্ন সরকারি দফতরগুলোতে।

শুনানিতে কী করতে হবে?

আপনার এলাকার ERO ( Electoral Registration Officer) অথবা AERO (Assistant Electoral Registration Officer) আপনাকে শুনানিতে ডাকার কারণ জানাবেন। কমিশনের মনে হওয়া সন্দেহের কারণস্বরূপ আপনার কাছ থেকে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হবে। প্রয়োজনে, আপনাকে কিছু নথিও দেখাতে হতে পারে।

শুনানিতে কোন নথি দেখাতে হতে পারে?

যদি আপনি SIR এনুমারেশন ফর্মের নিচের অংশটি পূরণ না করে থাকেন, তবে শুনানির সময় আপনার কাছে কিছু নথি চাওয়া হতে পারে।

  • এক্ষেত্রে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার অথবা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র আপনার কাজে আসতে পারে।
  • এছাড়াও, যারা পেনশন পান, তারা তাদের পেনশন পেমেন্ট কার্ড দেখালেই চলবে।
  • ১৯৮৭ সালের আগে ইস্যু হওয়া যেকোনো পরিচয়পত্র, সার্টিফিকেট অথবা সরকারি জন্ম সার্টিফিকেটও এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।
  • যদি আপনার পাসপোর্ট থাকে, তবে সেটিও আপনি দেখাতে পারেন।
  • এছাড়াও, কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক অথবা উচ্চশিক্ষার সার্টিফিকেটও এক্ষেত্রে প্রয়োজনীয় নথি হিসেবে বিবেচিত হতে পারে।

শুনানিতে অনুপস্থিত থাকলে কী হবে?

যাদের নামে শুনানির নোটিশ জারি করা হয়েছে, তারা যদি কোনও কারণে শুনানিতে অংশ নিতে না পারেন, তবে তাদের জন্য শুনানির তারিখ পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে, এর জন্য তাদের উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য কারণ দর্শাতে হবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular