Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলATMএ কার্ড আটকে গেলে কী করবেন?

ATMএ কার্ড আটকে গেলে কী করবেন?

What to do when an ATM card stuck in ATM machine​: এটিএম কার্ড ব্যবহার করতে গিয়ে কার্ড এটিএম মেশিনে আটকে গিয়েছে- আপনি কি কখনও এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা শুনেছেন? অনেকের জন্য এটি একটি কঠিন পরিস্থিতি হতে পারে। এমন অবস্থায়, আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা খোয়া যেতে পারে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল-

এটিএম মেশিনে টাকা আটকে গেলে যা করতে হবে (What to do when an ATM card stuck in ATM machine​)

১. ATM কার্ড ‘হটলিস্টেড’ অথবা ‘ব্লক’ করুন

যদি আপনি এটিএম থেকে টাকা তুলতে যান এবং আপনার কার্ড মেশিনে ঢোকানোর সময় আটকে যায়, তাহলে অবশ্যই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে কল করুন, যা সবসময় খোলা থাকে এবং আপনার কার্ডটি ‘হটলিস্ট’ বা’ব্লক’ করান।

উল্লেখ্য, কার্ড’ হটলিস্টিং’ বলতে বোঝায় আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যাতে সমস্ত প্রকার অননুমোদিত লেনদেন এড়ানো যায়। এটা আপনার কার্ডকে সুরক্ষিত রাখে।

২. ব্যাংকের অফিসিয়াল গাইডলাইন

আপনার ব্যাংকের অফিসিয়াল গাইডলাইন বা নিয়মাবলী সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। SBI, HDFC, ICICI এবং Axis এর মত প্রধান জাতীয় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে, যার মধ্যে এটিএম স্ক্রিনে প্রদর্শিত বার্তা মনোযোগ দিয়ে পড়া অন্যতম।

৩. টোল-ফ্রি নম্বরে কল করুন

আপনার ব্যাংক অ্যাকাউন্টের টোল-ফ্রি নম্বরে জরুরি ভিত্তিতে ফোন করুন এবং আপনার কার্ডটি দ্রুত ব্লক করার জন্য অনুরোধ করুন, কারণ এটি এটিএম বুথে আটকে গিয়েছে। এটিএম বুথের সঠিক নম্বর, সেখানকার লোকেশন এবং সময় উল্লেখ করতে ভুলবেন না যেন।

এই সময় আপনি যা করবেন না

এই ধরণের পরিস্থিতিতে কী করতে হবে তার পাশাপাশি আপনার কী করা উচিত নয়, তা মনে রাখা বেশি জরুরি। এটিএম কার্ড আটকে গেলে ঘাবড়াবেন না। ঘাবড়ে গেলে শুধু আপনার সময় নষ্ট করবে, সেই সাথে আপনার টাকাকেও ঝুঁকির মধ্যে ফেলবে। আবার কিছু না করে হাত গুটিয়ে বসে থাকলেও চলবে না।

এই দুটো বিষয় এড়িয়ে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখার জন্য বুদ্ধিমানের মত সঠিক পদক্ষেপ নিন। যদি কার্ড আটকে যায় এবং যেখানে কার্ড আটকে যাবে সেখানেই থাকুন যতক্ষণ না কোনও সমাধান পাওয়া যায়।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular