Thursday, June 4, 2026
Homeখবর১ লক্ষ কোটির RDI প্রকল্প, ২৫ হাজার নতুন অটল ল্যাব লঞ্চ PM...

১ লক্ষ কোটির RDI প্রকল্প, ২৫ হাজার নতুন অটল ল্যাব লঞ্চ PM মোদীর

Research Development and Innovation RDI Scheme: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে শিক্ষা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে। এমন সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বনেতা হয়ে উঠতে প্রস্তুত ভারত। নয়াদিল্লির ভারত মণ্ডপে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উদ্ভাবনী বাস্তুতন্ত্রকে বিরাট উৎসাহ প্রদান। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কিত শীর্ষ সম্মেলন (ESTIC) ১ লক্ষ কোটি টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনের জন্য RDI প্রকল্প চালু করেন মোদী। 

গবেষণা ও উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা

অত্যাধুনিক গবেষণা ও উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকার মূলধন বিনিয়োগ করতে চায় ভারত। নিম্নলিখিত ক্ষেত্রে কাজে লাগবে এই প্রকল্প:

  • পর্যাপ্ত টাকা দিয়ে যুগান্তকারী প্রযুক্তিগুলিকে সমর্থন করবে ভারত। 
  • গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতকে অংশগ্রহণ করতে উৎসাহ দেবে। 

১০,০০০ পিএম রিসার্চ ফেলোশিপ

ভারতের গবেষণার মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতে, প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে আরও ১০,০০০ পিএম রিসার্চ ফেলোশিপ ঘোষণা করেছেন। তরুণ গবেষক এবং পিএইচডি স্কলাররা এর দরুণ আরও উন্নত বৈজ্ঞানিক কাজ চালিয়ে যেতে পারবেন।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রিন হাইড্রোজেন, কোয়ান্টাম কম্পিউটিং, ডিপ সি রিসার্চ এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। 

২৫,০০০ নতুন অটল টিঙ্কারিং ল্যাবও 

অটল টিঙ্কারিং ল্যাব (ATL)-এর সম্প্রসারণ করা হবে। এখনও পর্যন্ত ১০,০০০ ল্যাবরেটরি রয়েছে। ইতিমধ্যে ১ কোটিরও বেশি স্কুল শিক্ষার্থী এই ল্যাবে অধ্যবসায় করেন। শিক্ষার্থীদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তব অভিজ্ঞতা দেয় এই ল্যাব। এবার এই সংখ্যা আরও বাড়ানো হবে। সারা দেশে আরও ২৫,০০০ ATL প্রতিষ্ঠা করার কথা দিলেন মোদী। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular